• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০৩
সর্বশেষ :
আশাশুনির বড়দলে রবিউল বাশারের গণসংযোগ এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ভিভিআইপি মুভমেন্ট ঘোষণা মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা দেবহাটা মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা হয়রানি মূলক মামলায় বেগম জিয়াকে সাত বছর কারাগারে রাখা হয়েছে- এ্যাড. নিতাই রায় চৌধুরী স্ত্রী হ ত্যা মামলায় স্বামী রাসেল গ্রেপ্তার ডুমুরিয়ায় এক ঘন্টার দুধের হাট বিক্রয় হয় লক্ষ লক্ষ টাকা জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর সামনে বড় চ্যালেঞ্জ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনা কমাতে মধ্যরাতে স্পিড ব্রেকারে রং করল শহর ছাত্রদল ফেসবুক পোস্ট মুছে ফেলাকে কেন্দ্র করে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ে সংঘ র্ষ,আহত-৩ পাটকেলঘাটায় সমন্বিত পদ্ধতিতে মৎস্য ঘেরে হাঁস চাষ, এক জমিতে দ্বিগুণ লাভ

আরাকান আর্মির রাখাইনে তিন দিনে ৮০ সেনা হত্যার দাবি

প্রতিনিধি: / ২৪৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: মিয়ানমার জান্তা ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে চলমান লড়াই তীব্র হয়েছে। উপক‚লীয় শহর রাখাইন রাজ্যের রামরিতে তিন দিনের লড়াইয়ে প্রায় ৮০ জন সেনাকে হত্যার দাবি করেছে আরাকান আর্মি (এএ)। স্থানীয় সময় গত শনিবার চারটি সামরিক হেলিকপ্টারে ১২০ জন সেনাকে রামরি শহরে নিয়ে যাওয়া হয়েছিল এএ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য। কিন্তু আরাকান আর্মি দাবি করছে, তাদের মধ্যে ৮০ জনকে হত্যা করা হয়েছে। ওই সেনারা মিয়ানমারের আইয়ারওয়াদি অঞ্চলের কিয়নপ্যাউ টাউনশিপে অবস্থিত পদাতিক ব্যাটালিয়ন ৩৬ এবং রাখাইনের অ্যান টাউনশিপে অবস্থিত লাইট ইনফযানট্রি ব্যাটালিয়ন ৩৭৩ থেকে এসেছিলেন। এএ বলেছে, শনিবার যুদ্ধের সময় প্রায় ৬০ জন সেনা নিহত হয়েছে, যদিও ব্যাপক বিমান হামলা চালিয়েছিল জান্তা বাহিনী। আরাকান আর্মি পরে জানিয়েছে,প্রচুর অস্ত্র ও গোলাবারুদসহ সেনাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।’ এএ জানিয়েছে, গত সোমবারআরো ২০ জন শাসক সেনা নিহত হয়েছে এবং জান্তা বাহিনীর হারবিন ওয়াই-১২ পরিবহন বিমানের ফেলে দেওয়া গোলাবারুদ এবং খাদ্য সরবরাহও জব্দ করেছে।
টাউনশিপে সংঘর্ষ শুরু হয় ডিসেম্বরের মাঝামাঝি, যখন আরাকান আর্মি রামরি শহরের দক্ষিণে অং চ্যান থার পাহাড়ের চ‚ড়ার প্যাগোডায় অবস্থানরত শাসক বাহিনীকে আক্রমণ করে। সেই থেকে মিয়ানমার জান্তা শহরটিতে আকাশ, সমুদ্র ও স্থল থেকে নিরলসভাবে বোমাবর্ষণ করছে। জান্তার গোলা ও বোমার আঘাতে টাউনশিপ হাসপাতাল ও রামরি শহরের বাজারসহ বাড়ঘির ও ভবন ধ্বংস হয়ে গেছে। মিয়ানমারের জান্তা সরকারের বিরোধী জাতিগত বিদ্রোহী গ্রæপগুলো হামলা চালিয়ে আসছে দেশটির বিভিন্ন অঞ্চলে। এরই মধ্যে সরকারের হাতছাড়া হয়েছে বিশাল এলাকা। সূত্র : ইরাবতী

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com