• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৯
সর্বশেষ :
পাটকেলঘাটার ভৈরবনগর মোড়ে মহেন্দ্র উল্টে মা–ছেলে নিহত সাতক্ষীরার আশাশুনিতে জেন্ডার একশন প্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা দেবহাটার এক শিক্ষা প্রতিষ্টানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সাতক্ষীরায় পুলিশের পোশাকে জামায়াতের পথসভায়, এএসআই বরখাস্ত রিজভীর বক্তব্যের প্রতিবাদ জামায়াতের রিজভীর বক্তব্য বোগাস, আমি এমন কিছু বলিনি : ডিএমপি কমিশনার যড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজে হবে না: তারেক রহমান শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত দেবহাটার সখিপুর বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ানুষ্টান সাতক্ষীরায় মাদক বিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

উত্তম কুমার মৃত্যুর ৪৪ বছর পর সিনেমায়!

প্রতিনিধি: / ২১২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ মার্চ, ২০২৪

বিনোদন: নির্মাতা সৃজিত মুখার্জি নতুন সিনেমায় অভিনয় করেছেন উত্তম কুমার। সেটাও মৃত্যুর ৪৪ বছর পর। শুক্রবার সেটার ঝলকও এলো সামনে।সিনেমার নাম ‘অতি উত্তম’। সিনেমাটিতে অভিনয় করেছেন অনিন্দ্য সেনগুপ্ত, রোশনি ভট্টাচার্য, গৌরব চ্যাটার্জি, শুভাশিস মুখার্জি, লাবনী সরকার প্রমুখ। তবে বিশেষ কায়দায় মূল চরিত্রের মতোই হাজির হয়েছেন উত্তম কুমার। প্রকাশ্যে আসা ট্রেলারে দেখা যায়, এক যুবক উত্তম কুমারের অন্ধ ভক্ত। প্রিয় নায়কের ওপর পিএইচডি করছে। এই গবেষণা করতে করতেই একসময় উত্তম কুমার তার সামনে হাজির হয়। বিভিন্ন সময়ে, বিভিন্ন রূপে সামনে এসে কথা বলে, পরামর্শ দেয়। কিন্তু মজার ব্যাপার হলো, এক পর্যায়ে ভক্তের প্রেমিকাই উত্তমের প্রেমে পড়ে যায়! সিনেমাটি নিয়ে নির্মাতা সৃজিত মুখার্জি বলেছেন, ‘এই ছবির একটি চরিত্র উত্তম কুমার। তিনি মহানায়ক হয়েই আসেন, কথা বলেন। এক ভক্তর কাছে আসেন তিনি এবং তার জীবনের প্রেমঘটিত সমস্যা সমাধান করে দেন। এটাই গল্পের নির্যাস। ছবিতে উত্তম কুমারের চরিত্রে কোনও অভিনেতা অভিনয় করেননি বরং তিনি স্বয়ং অভিনয় করেছেন।’ সৃজিত জানান, তিন বছর ধরে এই ছবির চিত্রনাট্য তৈরি করেছেন তিনি। এতে উত্তম কুমার অভিনীত বিভিন্ন ছবির অংশবিশেষ ফুটেজ হিসেবে ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে ভিএফএক্সের কাজেও দিতে হয়েছে প্রচুর সময়। এদিকে ট্রেলারটি দেখে উচ্ছ¡াস প্রকাশ করেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। তিনি এর লিংক পোস্ট করে সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, ‘অতীতের ফুটেজ ব্যবহার করে কোনও অভিনেতার প্রধান চরিত্রে এই প্রথম সিনেমা হলো। উত্তম কুমারের প্রতি দারুণ নিবেদন। অতি উত্তম।’ ট্রেলারের সঙ্গে ‘অতি উত্তম’ ছবির মুক্তির বার্তাও দেওয়া হয়েছে। আগামী ২২ মার্চ বড় পর্দায় মুক্তি পাবে সিনেমাটি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com