• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০৬
সর্বশেষ :
আশাশুনির বড়দলে রবিউল বাশারের গণসংযোগ এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ভিভিআইপি মুভমেন্ট ঘোষণা মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা দেবহাটা মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা হয়রানি মূলক মামলায় বেগম জিয়াকে সাত বছর কারাগারে রাখা হয়েছে- এ্যাড. নিতাই রায় চৌধুরী স্ত্রী হ ত্যা মামলায় স্বামী রাসেল গ্রেপ্তার ডুমুরিয়ায় এক ঘন্টার দুধের হাট বিক্রয় হয় লক্ষ লক্ষ টাকা জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর সামনে বড় চ্যালেঞ্জ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনা কমাতে মধ্যরাতে স্পিড ব্রেকারে রং করল শহর ছাত্রদল ফেসবুক পোস্ট মুছে ফেলাকে কেন্দ্র করে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ে সংঘ র্ষ,আহত-৩ পাটকেলঘাটায় সমন্বিত পদ্ধতিতে মৎস্য ঘেরে হাঁস চাষ, এক জমিতে দ্বিগুণ লাভ

উরফি জাভেদের অভিষেক বলিউডে

প্রতিনিধি: / ২২১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

বিনোদন: টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ উরফি জাভেদ। তিনি তার ফ্যাশনেবল এবং সাহসী পোশাকের জন্য বেশি পরিচিত। বিতর্ক তৈরি করায় উরফির জুড়ি মেলা ভার। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন নতুন বৈচিত্র পোশাকে ছবি-ভিডিও পোস্ট করার কারণে প্রতিদিন চর্চায় থাকেন উরফি জাভেদ। এবার নতুন ভ‚মিকায় উরফি। শোনা যাচ্ছে, খুব শীঘ্র বলিউডে পা রাখতে চলেছেন তিনি দীর্ঘদিন ধরেই হিন্দি সিনেমাতে অভিনয় করতে চাইছিলেন উরফি। অবশেষে সেই সুযোগ পেয়েছেন তিনি। আগামী মাসে মুক্তি পাচ্ছে দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত চর্চিত সিনেমা‘লাভ সেক্স অউর ধোকা’ সিনেমাটির সিক্যুয়েল। সূত্রের খবর, এই সিনেমাতেই একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন উরফি। শোনা যাচ্ছে, এই সিনেমাতে পরিচালক সমাজিক যোগাযোগ মাধ্যমের প্রেক্ষাপটে সমসময়ের প্রেমের বিভিন্ন আঙ্গিক তুলে ধরতে চেয়েছেন। এর আগে জানা গিয়েছিল, সিনেমাতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন তুষার কপূর ও মৌনী রায়। এবার উরফি সেখানে কোন চমক হাজির করেন, সেটাই দেখার। সূত্রের দাবি, সিনেমার বিষয়বস্তুর কথা চিন্তা করেই নির্মাতারা একজন সমাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাবীর চরিত্র নির্মাণ করেছেন। সবদিক বিবেচনা করে, তাঁরা উরফিকেই পছন্দ করেন। বিতর্ককে যে কোনো দিন পাত্তা দেননি উরফি, সেটা নিজের কাজেকর্মে, হাবেভাবে বুঝিয়ে দেন তিনি। এবার অভিনয়ে তিনি অনুরাগীদের মন জয় করে নিতে পারবেন কি না, সেটাই দেখার।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com