• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১
সর্বশেষ :
আশাশুনির বড়দলে রবিউল বাশারের গণসংযোগ এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ভিভিআইপি মুভমেন্ট ঘোষণা মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা দেবহাটা মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা হয়রানি মূলক মামলায় বেগম জিয়াকে সাত বছর কারাগারে রাখা হয়েছে- এ্যাড. নিতাই রায় চৌধুরী স্ত্রী হ ত্যা মামলায় স্বামী রাসেল গ্রেপ্তার ডুমুরিয়ায় এক ঘন্টার দুধের হাট বিক্রয় হয় লক্ষ লক্ষ টাকা জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর সামনে বড় চ্যালেঞ্জ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনা কমাতে মধ্যরাতে স্পিড ব্রেকারে রং করল শহর ছাত্রদল ফেসবুক পোস্ট মুছে ফেলাকে কেন্দ্র করে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ে সংঘ র্ষ,আহত-৩ পাটকেলঘাটায় সমন্বিত পদ্ধতিতে মৎস্য ঘেরে হাঁস চাষ, এক জমিতে দ্বিগুণ লাভ

কঙ্গনা টুইঙ্কলের সমালোচনায় পাল্টা জবাব দিলেন

প্রতিনিধি: / ১৯৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: বলিপাড়ায় বিতর্কের আরেক নাম যেন কঙ্গনা রানাউত। ঠিক তেমনি পান থেকে চুন খসলেই সমাজমাধ্যমে সরব হোন অভিনেত্রী কঙ্গনা রানাউত। সমাজমাধ্যমে অত্যন্ত সক্রিয় তিনি। কোথায় কী হচ্ছে, কে কী বলছেন সব দিকেই কড়া নজর তার। কোনো মন্তব্য কিংবা ঘটনা যদি তার অনভিপ্রেত বলে মনে হয়, সে ক্ষেত্রে সমালোচনা করতে দু’বার ভাবেন না কঙ্গনা। এবার কঙ্গনার সমালোচনার কেন্দ্রে টুইঙ্কল খন্না। স¤প্রতি একটি সাক্ষাৎকারে পুরুষদের প্লাস্টিক ব্যাগের সঙ্গে তুলনা করেছিলেন টুইঙ্কল। অক্ষয়-ঘরনির সেই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে কিছু কথা লিখলেন কঙ্গনা। কিছু দিন আগে মহিলাদের জীবনে পুরুষের ভ‚মিকা প্রসঙ্গে টুইঙ্কল বলেন, ‘‘আমি বার বারই বলি যে, মেয়েদের ভাল থাকার জন্য পুরুষের দরকার পড়ে না। পুরুষ হল আমাদের জীবনে অনেকটা প্লাস্টিকের ব্যাগের মতো। ব্যাগের মধ্যে জিনিস ভরে বহন করলে সুবিধা হয়। কিন্তু না থাকলেও সমস্যা নেই।’’ টুইঙ্কলের এই মন্তব্যে শুনে তেলেবেগুনে জ¦লে উঠেছেন কঙ্গনা। মুখে কিছু বলেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় লিখে এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন তিনি। কঙ্গনা টুইঙ্কলকে উদ্দেশ্য করে লেখেন, ‘‘পুরুষদের যারা প্লাস্টিকের ব্যাগ বলছেন, তারা পুরুষের থেকে কোনো সুবিধা ভোগ করেন না? রুপোর চামচ মুখে দিয়ে জন্মানো, সোনার থালায় সাজিয়ে দেওয়া কেরিয়ার- এমন জীবন উপভোগ করার পর এ ধরনের মন্তব্য করা খুব সহজ। আসলে তারা জীবনে কী চায়? এটাই কি নারীবাদ?’’ কঙ্গনার এই কথার কোনো জবাব অবশ্য দেননি টুইঙ্কল। তবে দু’পক্ষেরই মতামত শুনে অনেকেরই মনে হয়েছে, কঙ্গনা একটু বেশিই গভীরে চলে গিয়েছেন বিষয়টির। টুইঙ্কল একেবারেই মজার ছলে কথাগুলো বলেছিলেন। তা নিয়ে এক জলঘোলা করার কোনো কারণ নেই বলেই মনে হয়েছে অনেকের। তবে কারও মতে, সকলের আলোচনায় থাকতেই কঙ্গনা আবার তেড়েফুঁড়ে উঠেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com