• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮
সর্বশেষ :
পাটকেলঘাটার ভৈরবনগর মোড়ে মহেন্দ্র উল্টে মা–ছেলে নিহত সাতক্ষীরার আশাশুনিতে জেন্ডার একশন প্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা দেবহাটার এক শিক্ষা প্রতিষ্টানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সাতক্ষীরায় পুলিশের পোশাকে জামায়াতের পথসভায়, এএসআই বরখাস্ত রিজভীর বক্তব্যের প্রতিবাদ জামায়াতের রিজভীর বক্তব্য বোগাস, আমি এমন কিছু বলিনি : ডিএমপি কমিশনার যড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজে হবে না: তারেক রহমান শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত দেবহাটার সখিপুর বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ানুষ্টান সাতক্ষীরায় মাদক বিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

খনি দুর্ঘটনায় ভেনেজুয়েলায় নিহত ২৫

প্রতিনিধি: / ২২৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : ভেনেজুয়েলার দক্ষিণাঞ্চলে দুর্গম বনে একটি অবৈধ খনি ধসে পড়লে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। এলাকাটির দায়িত্বপ্রাপ্ত মেয়র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন। ভেনেজুয়েলার বলিবার রাজ্যের লা পারাগুয়া শহর থেকে সাত ঘণ্টার নৌভ্রমণ দূরত্বের বুল্লা লোকা নামের খনিটিতে এ দুর্ঘটনাটি ঘটে। আনগোসটুরা মিউনিসিপালিটি এলাকার মেয়র ইয়র্গি আরসিনিয়েগা জানান, দুর্ঘটনায় ২৫ জন মারা গেছে এবং ১৫ জন আহত হয়েছে বলে খবর শোনা যাচ্ছে। তবে মৃতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। এর আগে অবশ্য দেশটির জরুরি নাগরিক নিরাপত্তা বিষয়ক সেক্রেটারি এডগার কলিনা রেয়েস বলেছিলেন, ওই দুর্ঘটনায় দুজন মারা গেছে এবং দুজন আহত হয়েছে। আহতদের রাজধানী কারাকাস থেকে ৭৫০ কিলোমিটার দক্ষিণপূর্বে লা পারাগুয়া শহরের হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানিয়েছিলেন এডগার কলিনা রেয়েস। তিনি আরও জানান, সামরিক বাহিনী, দমকল বাহিনী ও অন্যান্য সংস্থার লোকজনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে ভেনেজুয়েলার বেসামরিক নিরাপত্তা বিষয়ক ভাইস মিনিস্টার কার্লোস পেরেজ আমপুয়েদা বলেন, ‘আমরা ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখছি এবং কীভাবে সেখানে উদ্ধার কাজ চালানো যায় তা বিশ্লেষণ করছি।’ এর আগে গত বছরের ডিসেম্বরে ওই এলাকাটিতে ইকাবারু আদিবাসীদের একটি খনি ধসে পড়ে ১২ জন নিহত হয়। ভেনেজুয়েলার বলিভার অঞ্চলটিতে প্রচুর সোনা, হীরা, লোহা, ব্রক্সাইট, কোয়ার্টজ ও কোলটান খনিজ পদার্থ পাওয়া যায়। সরকারি খনির পাশাপাশি এখানে অনেক অবৈধ খনির ব্যবসাও জমজমাট।

 

 

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com