• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮
সর্বশেষ :
হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীর আপত্তিকর ছবি ফেসবুকে : বিভিন্ন মহলের ক্ষোভ খুবি উপকেন্দ্রে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আশাশুনির বড়দলে রবিউল বাশারের গণসংযোগ এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ভিভিআইপি মুভমেন্ট ঘোষণা মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা দেবহাটা মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা হয়রানি মূলক মামলায় বেগম জিয়াকে সাত বছর কারাগারে রাখা হয়েছে- এ্যাড. নিতাই রায় চৌধুরী স্ত্রী হ ত্যা মামলায় স্বামী রাসেল গ্রেপ্তার ডুমুরিয়ায় এক ঘন্টার দুধের হাট বিক্রয় হয় লক্ষ লক্ষ টাকা জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর সামনে বড় চ্যালেঞ্জ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনা কমাতে মধ্যরাতে স্পিড ব্রেকারে রং করল শহর ছাত্রদল

গায়ে মশার কামড়ের দাগ হলে করনীয়

প্রতিনিধি: / ৭৩০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪

লাইফস্টাইল: বিকালে চায়ের আড্ডায় হোক বা খেলার মাঠ, খোলা জায়গায় পেলে বা ঘরেও সুযোগ পেলেই মশা কামড় বসিয়ে দেয়। সাধারণত মশা কামড়ানোর পর ওই জায়গা চুলকায়, লাল হয়ে ফুলে যায়। অনেক সময় মশার কামড় থেকেই শুরু হয় অ্যালার্জি। সারা গায়ে ছড়িয়ে পড়ে র্যাশ। অ্যালার্জি ভালো হয়ে গেলেও থেকে যায় মশার কামড়ের জেদি দাগ। চুলকানোর এ দাগ সহজে যেতে চায় না।
চলুন জেনে নেই মশার কামড়ের দাগ থেকে মুক্তি পেতে কি করবেন:
# নিমপাতা বেটে তাতে ভালো করে মধু মিশিয়ে নিন। এবার দাগের ওপর লাগিয়ে রাখুন এই মিশ্রণ। বেশ কিছুক্ষণ রেখে তোয়ালে দিয়ে মুছে পরিষ্কার করে নিন। রোজ পানিতে নিম তেল দিয়ে গোসলও করতে পারেন। এতেও পাবেন উপকার।
# অ্যালোভেরা জেলের সঙ্গেও কয়েক ফোঁটা মধু ও কাঁচা হলুদ মিশিয়ে নিন। দাগের ওপর মাখুন এই মিশ্রণ। এতে উপকার পাবেন।
# নিমপাতা ছাড়াও এ বিষয়ে তুলসিপাতাও বেশ কার্যকর। তুলসিপাতার সঙ্গে সামান্য কাঁচা হলুদও নিন। যে যে অংশে মশা কামড়ে দাগ হয়ে গিয়েছে, সেই সব জায়গায় মাখুন ওই তুলসীপাতা বাটার মিশ্রণ। নিয়ম করে মাখলে উপকার পাবেন দ্রæত।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com