• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০৫
সর্বশেষ :
দেবহাটায় জলবায়ু সচেতনতায় স্টেকহোল্ডারগনের সাথে কর্মশালা নারায়ণগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীর আপত্তিকর ছবি ফেসবুকে : বিভিন্ন মহলের ক্ষোভ খুবি উপকেন্দ্রে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আশাশুনির বড়দলে রবিউল বাশারের গণসংযোগ এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ভিভিআইপি মুভমেন্ট ঘোষণা মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা দেবহাটা মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা হয়রানি মূলক মামলায় বেগম জিয়াকে সাত বছর কারাগারে রাখা হয়েছে- এ্যাড. নিতাই রায় চৌধুরী স্ত্রী হ ত্যা মামলায় স্বামী রাসেল গ্রেপ্তার ডুমুরিয়ায় এক ঘন্টার দুধের হাট বিক্রয় হয় লক্ষ লক্ষ টাকা

তানজিম ইনজুরিতে ছিটকে গেলেন

প্রতিনিধি: / ২২০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

স্পোর্টস: শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে ধাক্কা খেলো বাংলাদেশ দলও। হ্যামস্ট্রিং ইনজুরিতে শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন পেসার তানজিম হাসান সাকিব। তার বদলে নতুন করে কাউকে অন্তর্ভুক্ত করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। রবিবার অনুশীলনে খুব বেশি বোলিং করেননি জুনিয়র সাকিব। মাত্র কয়েক বলের অনুশীলনেই ডান পায়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে যান তিনি। তানজিম সাকিবের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সাকিবের ইনজুরি নিয়ে লিপু জানিয়েছেন, ‘ফিজিও এই মাত্র আমাদের জানিয়েছেন, সে খেলতে পারবে না। তার জায়গায় আমরা কাউকে নিতে পারি কিনা চিন্তা করছি। কারণ আজ সোমবার আবার নতুন করে কোনও ইনজুরি কনসার্ন হলে সমস্যায় পড়তে হতে পারে।’ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। ফলে সোমবারের তৃতীয় ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই তানজিম ছিটকে গেলেন। বল হাতে গত দুই ম্যাচেই দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে তিনি। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট শিকার করে দুই ম্যাচে নিয়েছেন ৪ উইকেট। প্রথম ওয়ানডেতেই নিজের ৯ ওভার বোলিং করতে গিয়ে ডান পায়ের হাটুতে টান লা গেতার। খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়লেও কিছুক্ষণ পর মাঠে ফেরেন। ওই ম্যাচে আর বোলিং না করলেও ফিল্ডিং করেছেন তিনি। ৮.২ ওভার বোলিং করে তানজিম ৪৪ রান খরচায় নিয়েছেন তিনটি উইকেট। পরের ম্যাচে পুরো দশ ওভার বোলিং করেছেন। ৬৫ রান খরচ করে নিয়েছেন একটি উইকেট।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com