• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫
সর্বশেষ :
দেবহাটায় জলবায়ু সচেতনতায় স্টেকহোল্ডারগনের সাথে কর্মশালা নারায়ণগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীর আপত্তিকর ছবি ফেসবুকে : বিভিন্ন মহলের ক্ষোভ খুবি উপকেন্দ্রে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আশাশুনির বড়দলে রবিউল বাশারের গণসংযোগ এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ভিভিআইপি মুভমেন্ট ঘোষণা মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা দেবহাটা মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা হয়রানি মূলক মামলায় বেগম জিয়াকে সাত বছর কারাগারে রাখা হয়েছে- এ্যাড. নিতাই রায় চৌধুরী স্ত্রী হ ত্যা মামলায় স্বামী রাসেল গ্রেপ্তার ডুমুরিয়ায় এক ঘন্টার দুধের হাট বিক্রয় হয় লক্ষ লক্ষ টাকা

ফকিরহাটে জাতীয় শিশু দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

প্রতিনিধি: / ২৪৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাটে আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজিয়া সিদ্দিকা সেতু। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।
ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, প্রাণী সম্পদ কর্মকর্তা শেখ জাহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
সভায় দিবসগুলো যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। #


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com