• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯
সর্বশেষ :
পাটকেলঘাটার ভৈরবনগর মোড়ে মহেন্দ্র উল্টে মা–ছেলে নিহত সাতক্ষীরার আশাশুনিতে জেন্ডার একশন প্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা দেবহাটার এক শিক্ষা প্রতিষ্টানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সাতক্ষীরায় পুলিশের পোশাকে জামায়াতের পথসভায়, এএসআই বরখাস্ত রিজভীর বক্তব্যের প্রতিবাদ জামায়াতের রিজভীর বক্তব্য বোগাস, আমি এমন কিছু বলিনি : ডিএমপি কমিশনার যড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজে হবে না: তারেক রহমান শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত দেবহাটার সখিপুর বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ানুষ্টান সাতক্ষীরায় মাদক বিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

ভারতের অর্থমন্ত্রী অর্থের অভাবে নির্বাচন করবেন না!

প্রতিনিধি: / ২৪৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

বিদেশ : ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেশটির আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন না। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে দুটি রাজ্যে নির্বাচনে লড়ার দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি। জানিয়েছেন, নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার মতো তহবিল তার নেই। নির্মলা সীতারমন জানান, বিজেপি সভাপতি জেপি নাড্ডা অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু থেকে প্রতিদ্ব›িদ্বতা করার সুযোগ দিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করার মতো তহবিল তার নেই বলে কেন্দ্রে জানিয়ে দিয়েছেন তিনি। নির্বাচনের প্রস্তাবের পরে ভারতের অর্থমন্ত্রী বলেন, ‘এক সপ্তাহ বা দশ দিন চিন্তা করার পর আমি জানালাম ভোটে লড়বো না। প্রতিদ্বন্দিতা করার মতো অর্থ আমার কাছে নেই।’ দেশের অর্থমন্ত্রীর কাছে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার মতো পর্যাপ্ত অর্থ নেই কেন, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের টাকা আমার ব্যক্তিগত নয়। আমার বেতন, আমার উপার্জন, আমার সঞ্চয়টুকুই শুধু আমার।’ নির্বাচনে অংশ না নিলেও বিজেপির প্রচারে অংশ নেবেন বলে জানিয়েছেন নির্মলা সীতারমন। তিনি বিজেপির মিডিয়া ইভেন্টে অংশ নেবেন এবং কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরসহ একাধিক বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করবেন। ভারতে আগামী ১৯ এপ্রিল থেকে ৭ দফায় মোট ৫৪৩টি আসনে নির্বাচন শুরু হবে। ফল ঘোষণা করা হবে আগামী ৪ জুন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com