• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯
সর্বশেষ :
দেবহাটায় জলবায়ু সচেতনতায় স্টেকহোল্ডারগনের সাথে কর্মশালা নারায়ণগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীর আপত্তিকর ছবি ফেসবুকে : বিভিন্ন মহলের ক্ষোভ খুবি উপকেন্দ্রে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আশাশুনির বড়দলে রবিউল বাশারের গণসংযোগ এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ভিভিআইপি মুভমেন্ট ঘোষণা মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা দেবহাটা মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা হয়রানি মূলক মামলায় বেগম জিয়াকে সাত বছর কারাগারে রাখা হয়েছে- এ্যাড. নিতাই রায় চৌধুরী স্ত্রী হ ত্যা মামলায় স্বামী রাসেল গ্রেপ্তার ডুমুরিয়ায় এক ঘন্টার দুধের হাট বিক্রয় হয় লক্ষ লক্ষ টাকা

মাগুরায় ধ র্ষ ণে র শি কা র আছিয়ার সকল দায়িত্ব নিলেন: তারেক রহমান

ডেস্ক / ৫৭৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫

মাগুরায় নির্যাতিত আট বছরের শিশু আছিয়ার সম্পূর্ণ চিকিৎসা এবং পরিবারের সকল প্রকার দায় দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ফোনে সরাসরি শিশুটির পরিবারের সঙ্গে কথা বলেছেন আজ।

 

ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শিশুটির অবস্থা ‘ভেরি ক্রিটিক্যাল’ বলে জানিয়েছেন চিকিৎসকরা। এরই মধ্যে তার চিকিৎসার জন্য চার সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে আজ।

 

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফোনে শিশুটির পরিবারের খবর নেন। তিনি অপরাধীর বিচারে যা যা করা দরকার দলের পক্ষ থেকে তা করবেন বলে আশ্বাস দেন তারেক রহমান। এছাড়া তারেক রহমান শিশুটির চিকিৎসার সকল খরচ বহন করার কথাও জানান তিনি।

 

বিএনপির পক্ষ থেকে জানা গেছে, তারেক রহমানের তত্ত্বাবধানে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে শিশুটির চিকিৎসা চলছে।

 

উল্লেখ্য, মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে এসে আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। অচেতন অবস্থায় শিশুটিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তখন। ওই ঘটনায় শিশুটির দুলাভাই ও বোনের শশুরকে আটক করেছে পুলিশ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com