• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১২
সর্বশেষ :
দেবহাটায় জলবায়ু সচেতনতায় স্টেকহোল্ডারগনের সাথে কর্মশালা নারায়ণগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীর আপত্তিকর ছবি ফেসবুকে : বিভিন্ন মহলের ক্ষোভ খুবি উপকেন্দ্রে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আশাশুনির বড়দলে রবিউল বাশারের গণসংযোগ এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ভিভিআইপি মুভমেন্ট ঘোষণা মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা দেবহাটা মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা হয়রানি মূলক মামলায় বেগম জিয়াকে সাত বছর কারাগারে রাখা হয়েছে- এ্যাড. নিতাই রায় চৌধুরী স্ত্রী হ ত্যা মামলায় স্বামী রাসেল গ্রেপ্তার ডুমুরিয়ায় এক ঘন্টার দুধের হাট বিক্রয় হয় লক্ষ লক্ষ টাকা

সাহসী রুনা খান ক্যামেরার সামনে

প্রতিনিধি: / ২৫৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: অনবদ্য কাজের মাধ্যমে জনপ্রিয় হয়েছেন রুনা খান। দীর্ঘদিন ওজন কমানোর জার্নিতে ছিলেন তিনি। তবে শেষপর্যন্ত জয়ী হয়েছেন ৩৯ কেজি ওজন কমিয়ে। নিজের জীবনে খুবই স্পষ্টবাদী তিনি। তাইতো ক্যামেরার সামনেও সাহসী এই অভিনেত্রী। গাঢ় খয়েরি রঙের গাউনে সাহসী লুকে ক্যামেরার সামনে দাঁড়ালেন দুই পর্দার সমান জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। গত সোমবার ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। যেগুলো মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুকে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘আমার সাথে প্রথম যোগাযোগ করবার পর থেকে প্রায় বছরখানেক ধৈর্য নিয়ে অপেক্ষা করেও শুটটা শেষ পর্যন্ত করবার জন্য আন্তরিক ধন্যবাদ নাসির উদ্দিন ইয়াসিনকে।’ জানা যায়, নাসির উদ্দিন ইয়াসিন অভিনেত্রীর ফটোশুট করেছেন। তিনি পুরো টিমকে ধন্যবাদ জানিয়েছেন। ছবিগুলো পোস করে ক্যাপশনে রুনা খান লিখেছেন, ‘পোশাক বিশ্বকে পরিবর্তন করে ফেলতে পারবে না। কিন্তু যে নারী ওই পোশাক পরবেন তিনি পারবেন।’ রুনা খানের সাহসী এই ছবিগুলোতে বিভিন্ন মন্তব্যে করেছেন অনুসারীরা। একজন লিখেছেন, নিজেকে, নিজের কাজকে ভালবাসার প্রকৃত উদাহরণ তুমি। ভীষণ ক্লাসিক। অন্য একজন বলেছেন, আহা..নিজের সাহসে, নিজের ইচ্ছেয় নিজেকে নতুন করে আবিষ্কার করা !! চাট্টিখানি কথা নয়। এর আগে নিজের ফোনের ক্যামেরায় মেকআপ ছাড়া ছবি তুলে পোস্ট করেছিলেন এই অভিনেত্রী। ক্যাপশনে লিখেছিলেন, ‘যে জীবন ঘরের, যে জীবন প্রেমের।’ হ্যাশট্যাগে জানিয়েছেন, নো মেকআপ। নো ফিল্টার। টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয়। তিনি ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন। এ ছাড়া তিনি ‘গহীন বালুচর’ ও ‘ছিটকিনি’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। ‘ছিটকিনি’ ছবিতে তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com