• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৩৬
সর্বশেষ :
নারায়ণগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইনে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সহায়তায় সফল বাস্তবায়ন দেবহাটায় পুলিশের অভিযানে আবারও ভারতীয় রেনু পোনা আটক দেবহাটায় ভগ্নিপতির বি*রুদ্ধে মিথ্যা মা*মলার অভিযোগে সংবাদ সম্মেলন আশাশুনিতে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে এক সপ্তাহ ব্যবসা বন্ধের নির্দেশ শ্যামনগরে ভোগ দখলীয় জমিতে খাল খননের বিরুদ্ধে সংবাদ সম্মেলন দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত দেবহাটায় অ*বৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৩০ হাজার নারায়ণগঞ্জে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্রাক ফিশারিজের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্যর সংবাদ সম্মেলন দেবহাটায় ভেজালবিরোধী অভিযানে দুই আইসক্রিম কারখানাকে ২ লাখ জরিমানা

মোরেলগঞ্জে আপন ভাইয়ের বিরুদ্ধে যড়যন্ত্রের অভিযোগ

প্রতিনিধি: / ২৪৮৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের মোরেলগঞ্জে একই পরিবারের ৫ জনকে পৈত্রিক জমিজমা থেকে বিতাড়িত করার উদ্দেশে আপন ভাই ষড়যন্ত্র করছে বলে অভিযোগ পাওয়া গেছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে ৩ বোন ও ২ ভাইয়ের বিরুদ্ধে একাধিক হয়রানীমূলক মামলা দায়ের করা হয়েছে। পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে বোনের ছেলে সোহেল তালুকদার (২৫)কে। এ ঘটনায় সোহেলের চাচা ইব্রাহিম তালুকদার বাদি হয়ে মোস্তফা হাওলাদারসহ ৪ জনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। যার মামলা নং-৩৬, তারিখ-২৬.১.২০২৪।
সানকিভাঙ্গা গ্রামের বুরজুক আলী হাওলাদারের ছেলে মোস্তোফা হাওলাদারের এমন অভিযোগ তুলেছেন তার অপর পাঁচ ভাইবোন। এরা হচ্ছেন, বড় ভাই সোহরাব হাওলাদার, ছোট ভাই মোফাজ্জেল হাওলাদার, বোন মমতাজ বেগম, পিয়ারা বেগম ও আলতারা বেগম।
অভিযোগে বলা হয়েছে, মোস্তফা হাওলাদার তার অপর ভাই-বোনদেরকে পৈত্রিক সম্পত্তির অংশ ভোগ দখল করতে দিচ্ছেন না। এলাকা ছাড়া করতে তাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছেন। সর্বশেষ গত শুক্রবার ছোট বোন আলতারা বেগমের ছেলে সোহেল তালুকদারকে কুপিয়ে গুরুতর জখম করে রাস্তার পাশে ফেলে রাখে। সোহেলকে উদ্ধার করে হাসপাতালে পৌছে দেওয়ায় স্থানীয় গ্রাম পুলিশ চানমিয়া হাওলাদারের বিরুদ্ধেও থানায় অভিযোগ দায়ের করেছে মোস্তফা।
ভাইয়ের দায়ের করা একের পর হয়রানিমূলক মামলা ও ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেতে উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভাই-বোনেরা।
এ বিষয়ে মোস্তফা হাওলাদার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, ‘আমি ভাই বোনদের জমি জোরপূর্বক দখল করছি না। উল্টো আমার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে’।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com