• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৫৪
সর্বশেষ :
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরের ভুরুলিয়ায় মসজিদের পুকুর দখলের অভিযোগে মানববন্ধন সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ, অস্ত্র-গোলাবারুদ ও জিম্মি জেলে উদ্ধার নগরঘাটায় পুকুরের পানিতে ডুবে শিশুর ম*র্মা*ন্তিক মৃ*ত্যু ধুলিহরে গাজা ও ইয়াবাসহ আজহারুল ইসলাম জনতার হাতে আটক দেবহাটায় পুলিশের অভিযানে চোরাই ইজিবাইকের সরঞ্জাম উদ্ধার, আটক ২ সেতু আছে সড়ক নেই, মই বেয়ে ওঠে ৪ গ্রামের মানুষ কালেরডাঙায় সরকারি রাস্তার উপর থেকে গাছ কর্তন পাইকগাছায় বৈরী আবহাওয়া ও ৩ দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত; বেকায়দায় নিম্ন আয়ের মানুষ দেশের ১৫ জেলায় বন্যার পূর্বাভাস

মসজিদের ইফতার চুরি: মোরেলগঞ্জে শালিশ বৈঠক শেষে হামলায় আহত ৪

প্রতিনিধি: / ২৭৯৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 
বাগেরহাটের মোরেলগঞ্জে জিউধরা ইউনিয়নে হামলায় আহত ৪। আহতরা হলেন কলেজ ছাত্র হাসান গাজী (২২), ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল শরীফ (২৮), জসিম মল্লিক (১৮) ও রাকিব মল্লিক (১৯)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওই রাতেই মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানাগেছে, জিউধরা ও নিশানবাড়িয়া ইউনিয়নের সিমান্তে নূর নগর জামে মসজিদে ২৯ রমজানে ইফতার চুরির করে একই গ্রামের বাচ্চু তালুকদার। ওই ঘটনায় (১৫ এপ্রিল  সোমবার রাতে) মসজিদের সামনে একটি শালিশী বৈঠক করেন মসজিদ কমিটির সভাপতি কালাম বিশ্বাস, সম্পাদক আনোয়ার হাওলাদার ও স্থানীয়রা। শালিশীতে বাচ্চু  তালুকদারকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এ জরিমানা হওয়ায় ক্ষিপ্তি হয়ে কিছুক্ষন পরে ভাই সুমন স্টোরের কাছে কিছু বুঝে ওঠার আগেই হাসান গাজীর ওপর চড়াও হয় বাচ্চু তালুকদারসহ ৮/১০ জনের একটি বাহিনী। এতে হাসান গাজী, রুবেল শরীফসহ ৪ জন আহত হয়। ওই রাতেই হাসাপতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে বাচ্চু তালুদারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিকরা বলেন, এলাকায় গরু, ছাগল, চুরিসহ নানা অপরাধের সাথে এ বাহিনীটি অত্যন্ত দুর্দাশ তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না। তারা এ ঘটনাটি দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com