• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০৯
সর্বশেষ :
রাজধানীতে দুর্বৃত্তের গু*লিতে আ*হত কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃ*ত্যু শ্যামনগরে পেট্রোল প্যাম্পগুলোতে প্রশাসনের মনিটরিং অভিযান কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত পিওর ক্রপস লিমিটেডের উদ্যোগে ইফতার মাহফিল ও কুরআনের পাখিদের মধ্যে পোষাক বিতরণ উপজেলায় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন তালার শেখ ইয়াসিন আলী সাতক্ষীরা সদরে অদম্য নারী পুরস্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা শ্যামনগরে এডিস মশা নির্মূলে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ঈদকে ঘিরে দেবহাটার দর্জিদের ব্যস্ততা, রাত জেগে চলছে পোশাক তৈরির কাজ মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা : মেঘনা আলম

দোয়ারাবাজারে চকবাজার উচ্চবিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি / ১১৬৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট

দোয়ারাবাজারে রাতের আঁধারে উচ্চবিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলা পরিষদের সিও শফিকুর রহমানের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগের জেরে দু-পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এই অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব অভিযোগে স্বাক্ষী হওয়ায় সিও শফিকুর রহমানের আপন মামা মোবাইল ফোনে শিক্ষককে প্রাণ নাশের হুমকি দেন। ওইদিন রাতেই কে বা কারা বিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুরসহ টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব বলেন, উপজেলা পরিষদের সিও শফিকুর রহমানের বিরুদ্ধে দায়ের করা অভিযোগে স্বাক্ষী হওয়ায় আমাকে তার আত্মীয় প্রাণনাশের হুমকি দেয় এবং কিভাবে স্কুল করি তা দেখার আছে বলেও হুমকি দেয়। ওইদিন রাতেই আমার স্কুলের তালা ভেঙে আসবাবপত্র ভাঙচুরসহ টাকা পয়সা লুট করে নিয়ে যায়। প্রতিকার চেয়ে প্রশাসনের কাছে লিখিত ভাবে অবহিত করেছি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com