১০ম গ্রেডভুক্ত উপ- সহকারী প্রকৌশলী/সমমান পদে বি এস সি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কোটা সংরক্ষনের প্রস্তাবের প্রতিবাদে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার ব্যানারে নারায়ণগঞ্জে মানববন্ধন কর্মসুচী পালিত হয়।
রবিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহরের চাষাড়াস্থ জিয়া হলের সামনে সংগঠনের সদস্য সচিব মোঃ আব্দুল হাই এর নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সূচনা বক্তব্য রাখেন এস. এম. রমিজ উদ্দিন- সভাপতি নারায়নগঞ্জ জেলা আইডিইবি।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মো: বোরহান উদ্দিন- সহ সভাপতি, মোঃ আবুবকর সিদ্দিক-সাংগঠনিক সম্পাদক, মোঃ শাখাওয়াত হোসেন - অর্থ সম্পাদক, মোঃ হযরত আলী - উপ বিভাগীয় প্রকৌশলী (অবঃ) কাউন্সিলর, মোঃ সিদ্দিক আহমদ-সদস্য, মোঃ ইউসুব মিয়া-সদস্য, সাজিদুর রহমান- সদস্য।
এসময় বক্তারা বলেন, প্রকৌশল কর্মকান্ড ও শিক্ষাঙ্গনে স্থিতিশীলতা বজায় রাখার জন্য বি এস সি ইঞ্জিনিয়ারদের ৩৩% কোটা সংরক্ষণ প্রস্তাব বাতিল করতঃ বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের দাবি বাস্তবায়নের সদয় নির্দেশনা প্রদানের জোর দাবি জানানো হয়।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com