নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় কোয়ান্টাম ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রম বিনামূল্যে সুন্নতে খতনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ই ফেব্রুয়ারি) দিনব্যাপি ফতুল্লা যুব সংসদের উদ্যোগে ক্যালিক্স প্রি- ক্যাডেট স্কুলের হলরুমে অনুষ্ঠিত এই খতনা কার্যক্রমে ৯১ জন শিশুর খাতনা সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে ১৫ বছর যাবত চলামান এই সেবা কার্যক্রমে যারা জড়িত আছেন তাদেরসহ প্রয়াত লুৎফর রহমান স্বপন চেয়ারম্যান, এফসিএফ এর সভাপতি স্বপন, বিশিষ্ট শিল্পপতি হাজী গিয়াস, যুব সংসদের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাংবাদিক ও শিশু সংগঠক আনিসুজ্জামান অনুর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
ফতুল্লা যুব সংসদের সভাপতি আকতার ফারুক রিয়াদ'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক আমরা মোহামেডানের প্রধান উপদেষ্টা শিরিন হাবিব।
কোয়ান্টাম ফতুল্লা সেলের আহ্বায়ক সেলিম মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, প্রচার সম্পাদক সেলিম হোসেন, টাচ্ স্টোন এডুকেশনাল হোমের পরিচালক সেলিনা সুলতানা শিউলী, বিশিষ্ট ব্যবসায়ি আলহাজ মজিবুর রহমান, সমাজসেবক কাজল সরদার, ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মতিনুল ইসলাম মতিন, বিশিষ্ট সমাজসেবক বাশার সিদ্দিক, যুব সংসদের শহিদুজ্জামান শাহিন, হেমায়েত রসুল রিপন, মাহতাবউদ্দিন কিশোর, সামাজ সেবক শাহাবুদ্দিন মোল্লা, কোয়ান্টাম ফাউন্ডেশন ফতুল্লা প্রি- সেলের কর্মকর্তা ইঞ্জি. এসএম আতাউর রহমান ও আল-আমীন হোসেন প্রমূখ।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com