শ্যামনগরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে বংশীপুর ভাই ভাই এন্টার প্রাইজ এর মালিক মহববত আলী (৫৫)রক্তাক্ত জখম হয়।
খবর পেয়ে তার ভাই মিজানুর ও ছেলে শাহিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে।
তিনি বংশীপুর গ্রামের মৃত মোহাম্মাদ আলী গাজীর ছেলে।
তিনি জানান ভেটখালী, হরিনগর ও মুন্সিগঞ্জ বাজারে তার চাউলের দোকান রয়েছে। তিনি ১৬ মার্চ সকালে ভেটখালী, হরিনগর ও মুন্সিগঞ্জ দোকান থেকে টাকা কালেকশন করে মোটর সাইকেলে বংশীপুর আশার পথে, শ্রীফলকাটি মসজিদের পাশে একই গ্রামের জাহাঙ্গীর মোড়লের সাথে দেখা হলে তার কাছে চাউলের পাওনা টাকা চাইলে কথা কাটাকাটির একপর্যায় তার হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে জাহাঙ্গীর ও তার দুই জামাতা মহববত আলীর বাম হাতে মাথায় ও চোয়ালে আঘাত করে, এবং তার কাছে ব্যাগের মধ্যে থাকা ১ লক্ষ ৭২ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com