আশাশুনির বড়দলে মোটা অংকের অর্থের বিনিময়ে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেওয়ার অপচেষ্টায় স্থানীয় অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার মধ্যম বড়দল গ্রামে। সরেজমিনে ঘটনাস্থলে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতক্ষ্যদর্শী জানান, বিনয় সানার দুঃশ্চরিত্র ছেলে একাধিক নারী কেলেঙ্কারির হোতা পার্থ সানা (২০) পার্শ্ববর্তী জগদীশ সানার শিশু কন্যাকে নোনা ফল খেতে দেবে বলে শুক্রবার বেলা ৩টার দিকে আমার বাড়ি থেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরে জগদীশ সানার স্ত্রী তার মেয়েকে খুঁজতে আসে। সেই থেকে প্রায় দুই ঘন্টা যাবত বহু খোঁজাখুঁজির পরে পার্থ বাগানের মধ্য থেকে শিশুটিকে নিয়ে আসে। শিশু বাচ্চাটি তখন অস্বাভাবিক অবস্থায় কাঁপছিল।
খবর শুনে এলাকার লোকজন জড়ো হয়ে পার্থকে খুঁজতে থাকলে সে বাড়ি থেকে পালিয়ে যায়। শুক্রবার থেকে তার কোনো খোঁজ মেলেনি। মেয়েটির মা সে সময় কান্নাকাটি করে পার্থকে থানা পুলিশে দেবে বলে সবার সহযোগিতা চায়। কিন্তু রাতের পর থেকে তাদের সুর পাল্টে গেছে।
আরেক বৃদ্ধা জানান, আমরা এখানে হিন্দু মুসলমান মিলেমিশে শান্তিপূর্ণ সহাবস্থানে থাকি।
এই ছেলেটা ইতিপূর্বে এরকম ঘটনা আরো কয়েক জনের সঙ্গে করেছে। কিন্তু প্রত্যেক বার এরকম টাকা পয়সা দিয়ে মিটিয়ে নেওয়া হয়েছে। এখন তাকে দেখলে সব বয়সী নারী শিশুরা ভয়ে ভয়ে থাকে। একে বিচারের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
শিশুটির মা সাংবাদিকদের জানান, পার্থ মেয়েকে তরমুজ ক্ষেতে ওর বাবার কাছে নিয়ে গিয়েছিল। কোন সমস্যা হয়নি। ঝগড়া হয়েছিল সব মিটমাট হয়ে গেছে।
এ ব্যাপারে পার্থর বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে পার্থ সানার মা তার ছেলের অতীতের নষ্টামীর কথা স্বীকার করে বলেন, আমার ছেলে ভুল করেছে ক্ষমা করে দেন। আমাদের সব মিটমাট হয়ে গেছে। তারপরও এ ঘটনার পর থেকে ছেলেটি ভয়ে বাড়িছাড়া হয়ে আছে।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশীদ বলেন, ছেলেটা বদমাইশি করে বেড়ায়। একাধিকবার মিটিয়ে দেওয়া হয়েছে।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com