সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবার ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। রবিবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘর পুড়ে যায়, পাশাপাশি গবাদিপশুরও ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্যারালাইসিসে আক্রান্ত মুনছুর সরদারের বিলসংলগ্ন বাড়িতে রাতের কোনো এক সময় রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বসতঘরের অর্ধেক অংশ পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে গোয়ালঘরে থাকা কয়েকটি ছাগলের মধ্যে একটি গর্ভবতী ছাগল আগুনে পুড়ে মারা যায়, যা পরিবারটির জন্য বড় ধরনের ক্ষতি হিসেবে দেখা দিয়েছে।
ঘটনার পরদিন সকালে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে যান দেবহাটা উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল হক, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর সোহরাব হোসেন এবং ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি রবিউল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল হক জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
পাশাপাশি ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com