সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে ঝড়ের সময় শুকনা নারিকেল গাছ ভেঙে চাপা পড়ে শারমিন (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আব্দুর রউফের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৪ টায় হঠাৎ কালবৈশাখী ঝড়ের সময় বাড়ির পাশে শুকনা নারিকেল গাছের নিচে খেলছিল শারমিন। এ সময় শুকনা নারিকেল গাছ ভেঙে তার গায়ের ওপর পড়ে গেলে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শারমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com