"উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬।
উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৬জুলাই (সোমবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর শ্যামনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের মাননীয় এমপি গাজী নজরুল ইসলাম, এছাড়া আরো উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন, উপজেলা সমাজসেবা অফিসার, দেলোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য মাস্টার আব্দুল ওয়াহেদ, জেলা বিএনপির সদস্য মোঃ সোলাইমান কবির, জেলা বিএনপির সদস্য আশেক এলাহি মুন্না, বিএনপি নেতা অধ্যাপক আবু সাঈদ, উপজেলা বিএনপির মহিলা সভানেত্রী নুরজাহান পারভীন ঝর্ণা, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আজম মনির।
বক্তারা বলেন বাংলাদেশের গ্রামীন জনজীবনের উন্নয়নে পল্লী উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মসূচি আওতায় সাধারণ মানুষ উপকার ভোগ করছেন। যা এ অঞ্চলের গ্রামীন অবকাঠামো উন্নয়নে অত্যন্ত ভূমিকা পালন করছে। এছাড়াও আলোচনা সভায় উপস্থিত এ প্রকল্পের আওতায় উপকার ভুগিরাও তাদের কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন সুবিধা অসুবিধা কথা বলেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তানজিয়ারা খাতুন।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com