"তারুণ্যের আশা-আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি" এই প্রতিপাদ্য সামনে রেখে নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) বিকাল ৩টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক মো. শহীদুল ইসলাম'র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মো. ইব্রাহিম হোসেন ও নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা পরিবার পরিকল্পনা কার্যক্রমের সফলতা এবং মাতৃ ও শিশু স্বাস্থ্যের বিষয়ে আলোচনা করেন। একই সঙ্গে তরুণ প্রজন্মকে সচেতন করতে বিভিন্ন প্রশিক্ষণে উদ্বুদ্ধ করা এবং সরকারের নানামুখী পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।
এ সময় ডিজিটাল প্রেজেন্টেশনের ( দলীয় সংগীত এবং ডকুমেন্টারি) মাধ্যমে নারায়ণগঞ্জের বিভাগীয় কার্যক্রম উপস্থাপন করা হয়। এছাড়া একটি স্যুভেনির প্রকাশ করা হয়।
জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক কাজী মমতাজ বেগম।
আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় নির্বাচিতদের হাতে সনদপত্র এবং ক্রেস্ট তুলে দেওয়া হয়।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com