আসুন সবাই গাছ লাগাই, বসবাস উপযোগী পৃথিবী সাজাই’—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার বিডিএফ প্রেস ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে ভাই ভাই হাইব্রিড নার্সারির প্রোঃ মো.মোখলেছুর রহমানের সৌজন্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিডিএফ প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি জি.এম আমিনুল হক কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিডিএফ প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. মুকুল হোসেন, সাধারণ সম্পাদক মো. আরশাদ আলী, যুগ্ম সম্পাদক মো. মেহেদী হাসান শিমুল, সাংগঠনিক সম্পাদক মো. শামীম রেজা এবং অর্থ সম্পাদক শরীফুল আলম রানা, এম এম জয়নাল, মোস্তাকীম হোসাইন, রণজিৎ দাশসহ সর্বস্তরের সদস্যবৃন্দ এতে অংশ নেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে ফিংড়ী ইউনিয়নের ফয়জুল্যাপুরের ইউপি সদস্য আবু সাইদ মোল্ল্যা ও সিরাজুল ইসলাম উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
প্রেসক্লাবের এই সামাজিক ও মানবিক উদ্যোগ স্থানীয় পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com