সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে ১৯ জন প্রার্থী বিভিন্ন পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন। নির্বাচন ৫ সেপ্টেম্বর ১৫ আগষ্ট (শনিবার) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ১৯ জন।
তারা হলেন- প্রতিপদে একজনের বিপরীতে সভাপতি পদে -মোঃ সামিউল ইমাম আজম (মনির) ও এস, এম, মোস্তফা কামাল, সহ-সভাপতি পদে- আবু কওছার ও জাহিদুল ইসলাম (সুমন), সাধারণ সম্পাদক পদে মোঃ আসাদুজ্জামান লিটন ও আনিসুর রহমান (সুমন), যুগ্ম সাধারণ সম্পাদক পদে জি, এম, মোহাম্মাদ আলী, মোঃ মুরাদ হোসেন ও তপন কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক পদে জি, এম, আব্দুল কাদের,
অর্থ সম্পাদক পদে মেহেদী হাসান (মারুফ), দপ্তর সম্পাদক পদে অনাথ মন্ডল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুল আলিম ও মোঃ সামিউল ইসলাম (মন্টি), প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক পদে এস, এম, আলমগীর হায়দার,শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে আরিফুজ্জামান (আরিফ), কার্যনির্বাহী সদস্য ৩ জনের মধ্যে - মোঃ আলমগীর সিদ্দিকী, জি,এম,কামরুজ্জামান ও শেখ সোহাবার হোসেন। বর্তমান কার্যনির্বাহী পরিষদের মেয়াদ শেষ আগামী ৭/৯/২০২৬ তারিখ।
নতুন কমিটি গঠনের লক্ষ্যে মোট ভোটার ৪৭ জন। ১১ টি পদে ১৩ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচন আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার। প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনার দায়িত্বে আছেন-প্রধান নির্বাচন কমিশনার- সাবেক অধ্যক্ষ আবু সাঈদ মাহমুদ, নির্বাচন কমিশনার-সহকারী অধ্যাপক জি, এম, মাহাবুব আলম ও নির্বাচন কমিশনার- সাবেক প্রধানশিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com