পাটকেলঘাটার গোয়ালপোতা গ্রামের একটি বাড়িতে থাকা দুই শিশুকে কোমল পানীয়ের সাথে চেতনা নাশক বিষ মিশিয়ে অচেতন করে ঘরের মধ্যে ড্রেসিং টেবিলের ড্রয়ারের তালা ভেঙে নগদ তেত্রিশ হাজার টাকা, একটি সোনার আংটি ও কিছু রুপার গহনা চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। অচেতন অবস্থায় ভিকটিম দুই শিশুসহ ৩ জনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গোয়ালপোতা গ্রামের আলমগীর গাজী ২০আগষ্ট সকালে তার ঘেরের মাছ বিক্রি করার জন্য বিনের পোতায় মাছের আড়তে আসে এবং তার স্ত্রী বাড়ির পাশে ঘাস কাটতে যায়। বেলা আনুমানিক এগারোটার দিকে ওই গ্রামের মহসিন গাজীর পুত্র মহররম গাজীসহ অজ্ঞাত আরও ৩জন ব্যক্তি ওই বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়িতে থাকা শিশু কন্যা লামিয়া খাতুন (১৪) ও লামিম হাসান(৭) কে কৌশলে কোমল পানীয়ের সাথে চেতনা নাশক মিশিয়ে খেতে দেয়। খাওয়ার সাথে তারা টলতে থাকলে প্রতারকরা ঘরের ভিতর ঢুকে তালা ভেঙে নগদ তেত্রিশ হাজার টাকাসহ একটি সোনার আংটি ও কিছু রুপার গহনা চুরি করে নিয়ে যায়।
কিছুক্ষণ পরে গৃহকর্তা বাড়িতে এসে তাদের দুই ভাই বোনকে অচেতন অবস্থায় পড়ে আছে। বিষয়টি পরীক্ষার জন্য তার মা হাসিনা বেগম পাশে থাকা ওই পানীয় খাওয়ার পর তিনিও অচেতন হয়ে পড়ে। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে ভাবে অচেতন অবস্থায় তিন জনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এঘটনায় ভুক্তভোগী পরিবারের গৃহকর্তা আলমগীর গাজী পাটকেলঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি জানতে চাইলে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান-চেতনা নাশক মিশিয়ে চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com