সাতক্ষীরা পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় আনন্দ দাস (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৭টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদহ ব্রিজের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনন্দ দাস পাটকেলঘাটা থানার শাকদহ গ্রামের কৃষ্ণ পদ দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আনন্দ দাস মহাসড়কের পাশ দিয়ে মর্নিং ওয়াক করছিলেন। এ সময় ঢাকা থেকে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-৪৪৬২) তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে প্রায় ২০ হাত দূরে পানিতে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর বাসটি রাস্তার পাশে কাত হয়ে পড়ে থাকলেও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ বর্তমানে তার নিজ বাড়িতে রয়েছে।
ঘটনার খবর পেয়ে খর্নিয়া হাইওয়ে থানাকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com