দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান ২০২৬ উপলক্ষে জনসচেতনতা বাড়াতে বর্ণাঢ্য র্যালি ও খাল পরিষ্কার কর্মসূচি পালন করেছে সদর উপজেলা প্রশাসন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার লিংক রোড সংলগ্ন দক্ষিণ সস্তাপুর ইসলামী ফাউন্ডেশন ও ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় সচেতনতা বাড়াতে র্যালী বের হয়। র্যালীটি কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
নারায়ণগঞ্জ জেলা ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনায় প্রতি শনিবার এ কর্মসূচি পালন করা হয়। এ চলমান কর্মসূচির পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
এসময় জেলা প্রশাসক মো. রায়হান কবীর বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা জোরদার বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচি চলমান থাকবে। আগের চেয়ে বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে মতে চলতি বছর আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক। তাই মশক নিধন ও পরিচ্ছন্নতার পাশাপাশি নাগরিক সচেতনতাই ডেঙ্গু মশার বংশবিস্তার রোধের সবচেয়ে কার্যকর উপায়।
সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান
এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। নাগরিক সচেতনতা সবচেয়ে জরুরি। বাড়ির আশপাশে পানি জমতে দেওয়া যাবে না। যেখানে-সেখানে ময়লা ফেলা বন্ধ করতে হবে। জলাবদ্ধতা দূর করতে ড্রেন ও খালগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। সবাই মিলে কাজ করলে মশাবাহিত রোগ ও জলাবদ্ধতা থেকে আমরা মুক্তি পাব।
তিনি আরো বলেন, প্রত্যেক নাগরিক নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে নারায়ণগঞ্জকে আমরা একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে পারবো।
অভিযানে জেলা ও সদর উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার সাধারণ মানুষ অংশ নেন।
কর্মসূচির আওতায় বিভিন্ন সড়ক, ড্রেন ও জলাশয় পরিষ্কার করা হয় এবং জনসচেতনতা বাড়াতে উন্মুক্ত আলোচনা করা হয়।
উল্লেখ্য, ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ নিরসনের লক্ষ্যে নারায়ণগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com