নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদরের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন'র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, আজকের এই ছোট্ট শিশুরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। বৃত্তি পাওয়া মানেই দায়িত্ব বেড়ে যাওয়া। তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে।
তিনি বলেন, বইয়ের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম শিখতে হবে। মোবাইল আসক্তি থেকে দূরে থেকে মনোযোগ দিয়ে লেখাপড়া করো। তোমাদের আলোয় আলোকিত হবে নারায়ণগঞ্জসহ পুরো দেশ।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com