সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার ভোররাত সাড়ে তিনটার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা পার্শ্বেমারী গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয় ইউপি সদস্য মশিউর রহমানের নেতৃত্বে আসামীদর স্বজনরা ঐ হামলা চালায়। এসময় শ্যামনগর থানার চার পুলিশ সদস্য আহত হলেও সহকারী উপপরিদর্শক বদরুজ্জামান, কনস্টেবল নাজমুল হাসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় উপপরিদর্শক অনিরুদ্ধ বাদি হয়ে স্থানীয় ইউপি সদস্য মশিউর রহমান ও তার পিতাসহ ১৫ জনের নাম উল্লেখ করে শ্যামনগর থানায় মামলা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাত নামীয় ২৫/৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে।
শ্যামনগর থানার ওসি তদন্ত পিয়ার উদ্দিন জানান এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়াম খাতুনের দাফন কাজে সহায়তার জন্য তার নেতৃত্বে ৮/৯ জন পুলিশ গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি গ্রামে যায়। একপর্যায়ে দাফন শেষে আদালতের ওয়ারেন্টের আসামি ধরতে একই ইউনিয়নের চাঁদনীমুখা পার্শ্বেখালী গ্রামে যায়। এসময় ওয়ারেন্টমুলে মাইনুর রহমান, শাহিনুর রহমান ও মহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
পিয়ার উদ্দিন আরোও জানান আসামিদের নিয়ে শ্যামনগর থানার উদ্দেশ্যে রওনা দেয়ার পর পথিমধ্যে মশিউর রহমানের নেতৃত্বে ৩০/৩৫ জন লাঠিসোঁটা নিয়ে পুলিশের উপর হামলা চালিয়ে শাহিনুর ও মহিদুল ইসলামকে ছিনিয়ে নেয়।
এসময় তাদের হামলায় চারজন পুলিশ সদস্য আহত হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম জানান পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই এর ঘটনায় উপ পরিদর্শক অনিরুদ্ধ বাদী হয়ে মামলা করেছে। এজাহারনামীয় চার নম্বর আসামী রিপনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com