তালা উপজেলা সমিতি-ঢাকা'র সাংগঠনিক সম্পাদক, পাটকেলঘাটা থানা সমিতি-ঢাকা'র দপ্তর সম্পাদক, সাতক্ষীরা জেলা সমিতি-ঢাকা'র কার্যনির্বাহী সদস্য, বৃহত্তর খুলনা সমিতি, ঢাকা'র আজীবন সদস্য, আই.ই.এ.বি. সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক, নূরোদয় ফাউন্ডেশন, সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা ও নগরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম মনির ফেসবুক স্টাটাস ঘিরে আলোচনা - সমালোচনা।
স্টাটাসটি হুবহু তুলে ধরা হল-
একজন মানুষের বিএনপির সভাপতি পদও লাগবে, আবার অঙ্গসংগঠন যেমন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল, তাতীদল ইত্যাদি দলসহ গুরুত্বপূর্ণ পদগুলোতেও তার পছন্দের বা পরিবারের লোকজন থাকতে হবে। খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ লাগবে, টিসিবির ডিলারশিপ লাগবে, সারের ডিলারশিপ লাগবে, স্কুলের সভাপতি হতে হবে, চেয়ারম্যান হতে হবে, বড় বড় ঘের-ভেড়ীর নিয়ন্ত্রণও লাগবে। সকল শালিশের প্রভাব, চাকরির সুপারিশ, সামাজিক কর্তৃত্ব—সবকিছুর ক্ষমতা যেন একজনের হাতেই থাকতে হবে!
আর আমরা সাধারণ কর্মীরা কী করব? সারাবছর নেতা নেতা বলে স্লোগান দেব, তার চরিত্রের প্রশংসা করব, নির্বাচনের সময় রাত জেগে মানুষের দুয়ারে দুয়ারে ভোট চাইব, আর ভাবব দল ও জনগণের জন্য কাজ করছি।
কিন্তু বাস্তবতা হলো, অনেক ক্ষেত্রে ত্যাগী কর্মীদের মূল্যায়নের চেয়ে ব্যক্তিস্বার্থ, ক্ষমতার কেন্দ্রিকতা এবং প্রভাব বিস্তারই বড় হয়ে দাঁড়ায়। কর্মীরা বিপদে পড়লে, অন্যায়ের শিকার হলে কিংবা কোনো প্রয়োজনে পাশে কাউকে খুঁজলে তখন অনেক সময় তাদের মূল্য কতটুকু, সেটা তখন সেই কর্মী বুঝতে পারে।
তাই অন্ধ অনুসরণ নয়, নিজের আত্মমর্যাদা, বিবেক ও অধিকার সম্পর্কে সচেতন হোন। ব্যক্তি নয়, আদর্শকে অনুসরণ করুন। কারণ ব্যক্তি পরিবর্তন হয়, ক্ষমতা পরিবর্তন হয়, কিন্তু নীতি ও আদর্শই শেষ পর্যন্ত মানুষের পাশে থাকে।
রাজনীতি যদি জনসেবার পরিবর্তে ব্যক্তি স্বার্থের হাতিয়ার হয়ে যায়, তাহলে ক্ষতিগ্রস্ত হয় কর্মী, ক্ষতিগ্রস্ত হয় সংগঠন, আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ।
তাই বলি প্রিয় সহযোদ্ধা ভাইরা চোখ থেকে কাঠের চশমা খুলে সঠিক পথে আসেন এসব স্বার্থপর নেতাকে বয়কট করুন নতুবা সামনে খুব খারাপ দিন আসবে নিশ্চিত যে দিন আসবে সেদিন ই বুঝবেন তকন নিজের চুলছেড়া আর কোন উপায় থাকবে না । সকলকে আল্লাহ হেদায়েত দান করুন। আমিন।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com