সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনবেষ্টিত দ্বীপপল্লী রমজাননগর ইউনিয়নের গোলাখালী এলাকায় কেওড়া গাছের ফল পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙে নিচে পড়ে রহমত আলী (৪৫) নামে এক ঘের কর্মচারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহমত আলী রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের ফজর আলীর ছেলে। তিনি উপজেলার মানিকখালী গ্রামের হুমায়নের একটি ঘেরে কর্মচারী হিসেবে কাজ করতেন।
স্থানীয় জেলে রবীন্দ্রনাথ জানান, সকালে কেওড়া ফল পাড়ার জন্য রহমত আলী গাছে ওঠেন। বৃষ্টিতে গাছ ভেজা থাকায় পা পিছলে তিনি নিচে পড়ে যান। এ সময় গাছের একটি ডালও ভেঙে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com