• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১০
সর্বশেষ :
পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত এআই নজরদারি জোরদারে মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করার উদ্যোগ পাটকেলঘাটায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পাটকেলঘাটায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত পৌরসভার অব্যবস্থাপনায় স্যাতসেঁতে মাংস বাজার, স্বাস্থ্যঝুঁকিতে ক্রেতারা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও স্মৃতিচারণ মানুষের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করল ম্যান ফর ম্যান ফাউন্ডেশন

এআই নজরদারি জোরদারে মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করার উদ্যোগ

ডেস্ক / ২৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২ আগস্ট, ২০২৬

সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এবং এআইভিত্তিক ট্রাফিক নজরদারি আরও কার্যকর করতে মোটরসাইকেলের সামনের অংশেও নম্বর প্লেট বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

 

বিআরটিএ সূত্র জানায়, বর্তমানে কিছু মোটরসাইকেল চালক নম্বর প্লেটের তিনটি সংখ্যা আংশিকভাবে ঢেকে ট্রাফিক আইন লঙ্ঘন করেও এআই ক্যামেরার শনাক্তকরণ এড়িয়ে যাচ্ছেন। যেহেতু মোটরসাইকেলে বর্তমানে নম্বর প্লেট শুধু পেছনের অংশে থাকে, তাই সামনের দিক থেকে ধারণ করা ছবিতে অনেক ক্ষেত্রে আইনভঙ্গকারী মোটরসাইকেল সঠিকভাবে শনাক্ত করা সম্ভব হয় না।

 

এ সমস্যা সমাধানে মোটরসাইকেলের সামনের অংশেও নম্বর প্লেট সংযুক্ত করার বিষয়ে বিআরটিএ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে ইতোমধ্যে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রয়োজনীয় নীতিমালা ও কারিগরি বিষয় চূড়ান্ত করে শিগগিরই এ উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
বিআরটিএর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন পর্যন্ত দেশে নিবন্ধিত মোট মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি।

 

সংশ্লিষ্টরা মনে করছেন, মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট সংযোজন করা হলে এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহন দ্রুত ও নির্ভুলভাবে শনাক্ত করা সম্ভব হবে। এর ফলে আইন প্রয়োগ আরও কার্যকর হবে এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইতিবাচক প্রভাব পড়বে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com