• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৯
সর্বশেষ :
বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে

দৃষ্টিশক্তি সুরক্ষায় মেনে চলুন ৬ নিয়ম

প্রতিনিধি: / ৭৫৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

স্বাস্থ্য: বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে চোখ নিয়ে শুরু হয় নানা সমস্যা। এখন অবশ্য কম বয়সেও চোখের সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেকেই। পর্যাপ্ত ঘুমের অভাবে ঠিকমতো বিশ্রাম পায় না চোখ। দিনের বেশিরভাগ সময় কম্পিউটার, ল্যাপটপ, মোবাইলেই কেটে যায়। ফলে চোখের বিশ্রাম তেমন করে হয় না বললেই চলে। এইসব অভ্যাসই চোখের যত সমস্যার কারণ। ৪০-এর পর চোখের চাই বাড়তি যতœ। চোখের যতœ নেওয়া যে খুব কঠিন ব্যাপার, তা কিন্তু নয়। জেনে নিন, চোখ ভালো রাখতে কী ভাবে সতর্ক হবেন।
নিয়মিত চক্ষু পরীক্ষা করান
চোখের কোনো রকম ক্ষতি রুখতে বছরে অন্তত একবার চোখের পরীক্ষা করানো জরুরি। চোখের পরীক্ষা করালেই বয়সজনিত চোখের সমস্যা যেমন গøুকোমা, ছানি এগুলো যথাসময়ে ধরা পড়বে। ফলে সময়মতো চিকিৎসাও শুরু করা যাবে।
পুষ্টিকর খাদ্য খান
অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ খাদ্য শরীর সুস্থ রাখার পাশাপাশি চোখেরও খেয়াল রাখে। প্রতিদিনের ডায়েটে অবশ্যই রাখুন ভিটামিন এ এবং ভিটামিন সি জাতীয় খাবার। হরেক রকমের ফলমূল, সবুজ শাকসবজি, মাছ বেশি করে খাওয়া উচিত। এগুলো চোখকে সুস্থ রাখতে সাহায্য করে।
পানি পান করুন
চোখ ভালো রাখতে বেশি করে পানি খাওয়া অত্যন্ত জরুরি। শরীরে পানির মাত্রা যত বেশি থাকবে, চোখ তত ভাল থাকবে। পানি বেশি পান করলে ড্রাই আইজের সমস্যাও দূর হয়।
ধূমপান ত্যাগ করুন
ধূমপান ফুসফুসের পাশাপাশি চোখেরও ক্ষতি করে। বয়সজনিত চোখের রোগ যেমন ছানি, অপটিক নার্ভ ড্যামেজ, দৃষ্টিশক্তি হ্রাস বা অন্ধত্বের ঝুঁকি বাড়িয়ে তোলে।
ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ
ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের কারণেও চোখের ক্ষতি হয়। দৃষ্টিশক্তি কমে আসে। নিয়মিত শরীরচর্চা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এইসব শারীরিক সমস্যা দূর করতে পারে। যার ফলে চোখও সুস্থ থাকে।
স্ক্রিন টাইম ম্যানেজ করুন
শরীর সুস্থ রাখতে যেমন নিয়মিত শরীরচর্চার প্রয়োজন, তেমনই চোখ ভাল রাখতেও করতে হবে চোখের ব্যায়াম। আপনি যদি দীর্ঘক্ষণ ল্যাপটপ বা কম্পিউটার স্ক্রিনের সামনে বসে কাজ করেন, তবে ২০-২০-২০ পদ্ধতিটি মেনে দেখুন। ২০ মিনিট পর পর চোখকে অন্তত ২০ সেকেন্ডের জন্যে বিশ্রাম দিতে হবে। প্রতি ২০ মিনিট অন্তর ২০ সেকেন্ডের জন্য ২০ ফুট দূরের কোনো কিছুর দিকে তাকিয়ে থাকুন। পাশাপাশি, বার বার চোখের পলক ফেলাও জরুরি। এতে চোখের চাপ অনেকটাই কমে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com