• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৭
সর্বশেষ :
নারায়ণগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীর আপত্তিকর ছবি ফেসবুকে : বিভিন্ন মহলের ক্ষোভ খুবি উপকেন্দ্রে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আশাশুনির বড়দলে রবিউল বাশারের গণসংযোগ এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ভিভিআইপি মুভমেন্ট ঘোষণা মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা দেবহাটা মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা হয়রানি মূলক মামলায় বেগম জিয়াকে সাত বছর কারাগারে রাখা হয়েছে- এ্যাড. নিতাই রায় চৌধুরী স্ত্রী হ ত্যা মামলায় স্বামী রাসেল গ্রেপ্তার ডুমুরিয়ায় এক ঘন্টার দুধের হাট বিক্রয় হয় লক্ষ লক্ষ টাকা জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর সামনে বড় চ্যালেঞ্জ

আবাহনী পুলিশকে হারালো

প্রতিনিধি: / ২২৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪

স্পোর্টস: আগের ম্যাচে চ্যাম্পিয়ন মেরিনার ইয়াংসকে রুখে দিয়ে চমক দেখিয়েছিল পুলিশ স্পোর্টিং। সোমবার অবশ্য শিরোপা প্রত্যাশী আবাহনী লিমিটেডের সঙ্গে পেরে উঠেনি তারা। প্রিমিয়ার হকি লিগে পুলিশ স্পোর্টিং ক্লাবকে ৪-২ গোলে হারিয়ে আবাহনী সপ্তম জয় নিশ্চিত করেছে। জয়ী দলের ফরোয়ার্ড রাকিবুল হাসান রকি জোড়া গোল করেছেন। এছাড়া আবাহনীর আশরাফুল ইসলাম ও ভারতের শিশি গাওয়াদ করেছেন একটি। অন্যদিকে পুলিশের জার্সিতে আব্দুল মালেক এবং আহসান হাবীব একটি করে গোল করেছেন। সোমবার মওলানা ভাসানী স্টেডিয়ামে পুলিশের বিপক্ষে পঞ্চম মিনিটেই রাকিবুল হাসান রকির ফিল্ড গোলে এগিয়ে যায় আবাহনী। প্রথম কোয়ার্টারে এগিয়ে থেকে টার্ফ ছাড়ে আকাশী-নীলরা। এই কোয়ার্টারে সমতায় ফেরার সুযোগ নষ্ট করে পুলিশও। পেনাল্টি কর্নার পেয়ে কাজে লাগাতে পারেনি। পুলিশ শুধু প্রথম কোয়ার্টারই নয়, পুরো ম্যাচ ৮টা পেনাল্টি কর্নার পেয়ে গোল পেয়েছে মাত্র একটি। দ্বিতীয় কোয়ার্টারের ২৩ মিনিটে আবারো গোলের আনন্দে ভাসে আবাহনী। রকির ফিল্ড গোলে ব্যবধান বাড়িয়ে নেয় দলটি। ২৯ মিনিটে আব্দুল মালেকের ফিল্ড গোলে পুলিশ ব্যবধান কমিয়ে এনেছিল (২-১)। তারপর খেলার তৃতীয় কোয়ার্টার ছিল গোলশূন্য। দু’দল আক্রমণ-প্রতি আক্রমণ করে খেললেও গোল পায়নি। চতুর্থ ও শেষ কোয়ার্টারে ম্যাচটা আরও জমে উঠে। ৫২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে আবাহনীকে আরও এগিয়ে নেন আশরাফুল। ৫৫ মিনিটে শিশি গাওয়াদের ফিল্ড গোলে পুলিশের সঙ্গে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪-১। ৫৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ম্যাচের শেষ গোলটি করেন পুলিশের হাবিব।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com