• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৭
সর্বশেষ :
সুন্দরবনে ঘুরতে যেয়ে মিজানুরের ট্রলার থেকে এক পর্যটক নিখোঁজ সুন্দরবনের কু*খ্যা*ত বনদ*স্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব গ্রে*প্তার আজ ঐতিহাসিক ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাতক্ষীরায় মানবতার দৃষ্টান্ত ডা. বলরাম বিশ্বাস, ১০ হাজার প্রতিবন্ধীকে দিয়েছেন বিনামূল্যে চিকিৎসাসেবা আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকবো: গু*লিতে নি*হ*ত সেনাসদস্যের স্ত্রী মাগুরায় প্রাচীন ঐতিহ্য লাঠি খেলা দেখতে নারী পুরুষের উপচে পড়া ভিড় মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওসি শাহিদুর রহমানের এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির নেত্রী সামান্তা শারমিন জমকালো আয়োজনের মধ্য দিয়ে দৈনিক সাতক্ষীরা খবর পত্রিকার শুভ উদ্বোধন দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন ২ এর শুভ উদ্বোধন

আর্জেন্টিনার যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচ খেলার ঘোষণা

প্রতিনিধি: / ৬৮৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

স্পোর্টস: হংকংয়ে লিওনেল মেসি না খেলার কারণে এবার চায়না আগামী মাসে আর্জেন্টিনার সঙ্গে অনুষ্ঠিতব্য দুটি প্রীতি বাতিল করেছে। এ কারণে মার্চে যুক্তরাষ্ট্রের মাটিতে প্রীতি ম্যাচ খেলার ঘোষণা দিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী ২২ মার্চ ফিলডেলফিয়ায় এল সালভাদর ও চারদিন পর লস এ্যাঞ্জেলেসে নাইজেরিয়ার মুখোমুখি হবে। এএফএ তাদের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করেছে। এর আগে চায়নার হাংজুতে নাইজেরিয়া ও বেইজিংয়ে আফ্রিকান চ্যাম্পিয়ন আইভরি কোস্টের বিপক্ষে আর্জেন্টিনার খেলার কথা ছিল। কিন্তু গত ৪ ফেব্রæয়ারি আর্জেন্টাইন অধিনায়ক মেসি ইনজুরির কারণে ইন্টার মায়ামির হয়ে হংকংয়ে খেলতে না পারায় চায়না ম্যাচ দুটি বাতিল করেছে। হংকংয়ের মেসির না খেলার বিষয়টিকে চায়না রাজনৈতিক ভাবে খাটো হয়েছে বলে মনে করছে। যদিও মেসি নিজেই জানিয়েছেন, শুধুই ইনজুরির কারণেই তিনি খেলতে পারেননি, এখানে অন্য কোন বিষয় জড়িত নয়।আট বারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি চাইনিজ সমর্থকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। কিন্তু ইন্টার মায়ামির প্রাক-মৌসুম সফরে হংকং বাছাই একাদশের বিপক্ষে ৪-১ গোলের পরাজয়ের ম্যাচটিতে মেসির না খেলাটা কোনভাবেই মেনে নেয়নি সমর্থকরা। ম্যাচটি দেখার জন্য প্রায় ৪০ হাজার টিকেট কিনেছিল দর্শকরা। এমনকি ৩৬ বছর বয়সী প্রিয় তারকাকে দেখতে এক হাজার হংকং ডলারের টিকেটও বিক্রি হয়েছিল। ম্যাচে মেসিকে দেখতে না পেয়ে সমর্থকরা ইন্টার মায়ামির কোচ জেরার্ডো মার্টিনো ও মালিক ডেভিড বেকহ্যামকে উদ্দেশ্য করে দুয়োধ্বনি দেয়। আয়োজকদের কাছে তারা টিকেটের অর্থ ফেরতেরও দাবি জানায়। আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com