• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:৩৫
সর্বশেষ :
আশাশুনিতে পুলিশের অভিযানে চার জোয়াড়ী গ্রেফতার দেবহাটায় ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ, জরিমানা শেষে আগুনে বিনষ্ট নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় প্রবাসী নারীর ঝুলন্ত ম*র*দে*হ উ*দ্ধার শ্যামনগর থানার ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবনির্বাচিত সহ-সভাপতি গাজী মামুনূর রশীদের নেতৃত্বে জিয়ার কবর জিয়ারত ও দোয়া বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরের ভুরুলিয়ায় মসজিদের পুকুর দখলের অভিযোগে মানববন্ধন সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ, অস্ত্র-গোলাবারুদ ও জিম্মি জেলে উদ্ধার

মোরেলগঞ্জের দুটি ইউনিয়নে ৩৭ বিদ্যালয়ে শিক্ষা পদক প্রদান

প্রতিনিধি: / ২৭১৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বাগেরহাটের মোরেলগঞ্জে পঞ্চকরণ ইউনিয়নে দু’দিন ব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় পাঁচগাও এমএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা পদক ২০২৪ প্রদান করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পঞ্চকরণ ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রাজ্জাক মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ক্লাষ্টারের সহকারী শিক্ষা অফিসার সজল মহলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক হাসিব খান, মোয়াজ্জেম হোসেন, আবু সুফিয়ান, দুলাল কৃষ্ণ হাজরা, বেনজীর আহম্মদ, পিনাক মুখার্র্জী, মিথিলা হালদার, অমিত মন্ডল, ইউপি সদস্য মো. মহিউদ্দিন মাইনুল, আব্দুল লতিফ হাওলাদর সহ সকল শিক্ষকবৃন্দ।
অপরদিকে, ১নং তেলিগাতি ইউনিয়নে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জাঁকজমক-পূর্ণভাবে ১৫টি সরকারি বিদ্যালয়ে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন অত্র ক্লাষ্টারের সহকারী শিক্ষা অফিসার সজল মহলী। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আব্দুর রহিম খান, জাকির হোসেন, শেখ মুজিবুর রহমান। ক্রীড়া পচিলানার নেতৃত্ব দেন সহকারি শিক্ষক সুমন আকন প্রমুখ। এ ছাড়া সাম্প্রতিক যেসকল শিক্ষক অবসরে গেছেন তাদের মধ্যে সম্মাননা স্বারক প্রদান করা হয়। #


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com