• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৬
সর্বশেষ :
টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না বিশেষ চাহিদাসম্পন্ন শিশু রাইয়ান পেল সদর উপজেলা প্রশাসনের সহায়তা নারায়ণগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক

অনলাইন ডেস্ক / ১৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে একাধিক নারীর সঙ্গে প্রতারণা, বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক এবং গোপন ছবি ধারণের অভিযোগে সাতক্ষীরার, দেবহাটা উপজেলার, পুষ্পকাঠি গ্রামের মৃত জলিল হোসেনের ছেলে আমির হামজা আটক করা হয়েছে।

 

 

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত আমির হামজা টিকটকে সেনাবাহিনীর পোশাক পরা ছবি ব্যবহার করে বিভিন্ন নারীর সঙ্গে যোগাযোগ করতেন। পরে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে বিয়ের প্রস্তাব দিতেন। একপর্যায়ে কৌশলে মিথ্যা বিয়ের মাধ্যমে শারীরিক সম্পর্ক স্থাপন এবং নারীদের গোপন ছবি ধারণ করতেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে বিভিন্ন সমস্যার কথা বলে নারীদের কাছ থেকে কৌশলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

 

 

প্রাথমিক তথ্য অনুযায়ী, অভিযুক্ত প্রতিদিন ৩ থেকে ৪ জন নারীর সঙ্গে সময় কাটাতেন বলে জানা গেছে। এ ঘটনায় ৭ থেকে ৮ জন নারীর সঙ্গে প্রতারণা ও শারীরিক সম্পর্কের বিষয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

 

বিষয়টি সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিমের নজরে আসলে টিমের সদস্যরা গোপনে তথ্য সংগ্রহ ও অনুসন্ধান শুরু করেন। অনুসন্ধানের একপর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, অভিযুক্ত সেনাবাহিনীর পরিচয়ে পরানদাহ এলাকার এক তরুণীর বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছেন।

 

পরে সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিম স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

 

এ ঘটনায় আরও কেউ প্রতারণার শিকার হয়ে থাকলে ভয় বা লজ্জা না পেয়ে আইনগত সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীর পোশাক পরা ছবি বা পরিচয় দেখেই কাউকে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

সতর্কতা: অনলাইনে পরিচিত ব্যক্তির পরিচয়, পেশা ও বৈবাহিক তথ্য যাচাই না করে ব্যক্তিগত ছবি, অর্থ বা গোপন তথ্য শেয়ার করবেন না। প্রতারণার শিকার হলে প্রমাণ সংরক্ষণ করে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করুন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com