• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৭
সর্বশেষ :
এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না বিশেষ চাহিদাসম্পন্ন শিশু রাইয়ান পেল সদর উপজেলা প্রশাসনের সহায়তা নারায়ণগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন সাতক্ষীরায় শোডাউনে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে তালায় সংবাদ সম্মেলন, পরে এলাকাবাসীর সমাবেশ উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরার সাংবাদিকদের বাতিঘর এড. আবুল কালাম আজাদের ৬০তম জন্মদিন সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন ধানদিয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আসাদ

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু রাইয়ান পেল সদর উপজেলা প্রশাসনের সহায়তা

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ / ১৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

মানবিক সহায়তা সহমর্মিতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর পাশে প্রশাসন মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত হিসেবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু রাইয়ানের পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে সদর উপজেলা কার্যালয়ে শিশু রাইয়ানের চলাচলের সুবিধা ও জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হুইলচেয়ারের ব্যবস্থা করা হয়েছে। এ সময় রাইয়ানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটান উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন। আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার পবিত্র চন্দ্র মন্ডল।

 

সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিন বলেন, এ ধরনের উদ্যোগ সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি আমাদের দায়িত্ব ও মানবিক মূল্যবোধের প্রতিফলন। প্রতিবন্ধিতা কোনো শিশুর স্বপ্ন, সম্ভাবনা কিংবা স্বাভাবিকভাবে বেড়ে ওঠার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। প্রয়োজন যথাযথ সহযোগিতা, সহমর্মিতা এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ।

 

সদর উপজেলা প্রশাসন মনে করে, সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের কল্যাণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। প্রত্যেক শিশুর জন্য মর্যাদাপূর্ণ জীবন, সমান সুযোগ এবং সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করাই হোক আমাদের সম্মিলিত অঙ্গীকার।

 

মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সদর উপজেলা প্রশাসন এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com