“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে নারায়ণগঞ্জে র্যালি, সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উদ্বোন করা হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রাণিসম্পদ খাতের উৎপাদন বৃদ্ধি, রপ্তানির সম্ভাবনা কাজে লাগানো এবং এ খাত সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে দেশজুড়ে এই আয়োজন করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির আলোকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় সদর উপজেলার বরফ কল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’র উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড.আবুল কালাম। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার পিপিএম, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সরকার আশ্রাফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আবুল কালাম এমপি বলেন, প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করে গড়ে তুলতে খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান আরও বাড়াতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি বলেন, দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে প্রাণিসম্পদ খাত হতে পারে অন্যতম প্রধান শক্তি। এজন্য খামারিদের আধুনিক প্রশিক্ষণ, উন্নত জাত, মানসম্মত খাদ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্দেশ্য শুধু প্রদর্শনী নয়, খামারিদের সচেতন করা, আধুনিক প্রযুক্তি ও উন্নত জাত সম্পর্কে ধারণা দেওয়া এবং নিরাপদ ও মানসম্মত প্রাণিজ খাদ্য উৎপাদনে উৎসাহিত করা।
জেলা প্রশাসক আরও বলেন, নারায়ণগঞ্জে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে জেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। খামারিদের যে কোনো সমস্যা সমাধানে প্রাণিসম্পদ বিভাগকে আরও সক্রিয় ও জনবান্ধব ভূমিকা রাখতে হবে। নিরাপদ খাদ্য উৎপাদনে খামারি ও ভোক্তা উভয়ের সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ কামরুজ্জামান’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কৃত্রিম প্রজনন’র উপপরিচালক ডা. মো. কামাল বাসার, কেন্দ্রীয় হাঁস প্রজনন খামারের উপপরিচালক এ,বি,এম সালাহ্ উদ্দিন, জেলা৷ ট্রেনিং অফিসার ডা.মো. আমজাদ হোসেন ভূঁইয়া, জেলা ভেটেরিনারি অফিসার ডা. মো. আবু সাইদ ও সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আফজাল হোসেনসহ জেলা ও উপজেলার অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
প্রদর্শনী মাঠে খামারীদের ৩০টির মত স্টল স্থান পায়। ২টি ক্যাটাগরিতে ৫জন খামারিকে বিশেষ পুরস্কার ও বাকি সকল খামারিদের সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়।
https://www.kaabait.com