• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৩
সর্বশেষ :
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি

গোয়ালপোতায় চেতনা নাশক মিশিয়ে নগদ টাকা ও স্বর্নালংকার চুরি, হাসপাতালে ভর্তি ৩

জিএম আমিনুল হক / ৮১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

পাটকেলঘাটার গোয়ালপোতা গ্রামের একটি বাড়িতে থাকা দুই শিশুকে কোমল পানীয়ের সাথে চেতনা নাশক বিষ মিশিয়ে অচেতন করে ঘরের মধ্যে ড্রেসিং টেবিলের ড্রয়ারের তালা ভেঙে নগদ তেত্রিশ হাজার টাকা, একটি সোনার আংটি ও কিছু রুপার গহনা চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। অচেতন অবস্থায় ভিকটিম দুই শিশুসহ ৩ জনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

‎জানা গেছে, গোয়ালপোতা গ্রামের আলমগীর গাজী ২০আগষ্ট সকালে তার ঘেরের মাছ বিক্রি করার জন্য বিনের পোতায় মাছের আড়তে আসে এবং তার স্ত্রী বাড়ির পাশে ঘাস কাটতে যায়। বেলা আনুমানিক এগারোটার দিকে ওই গ্রামের মহসিন গাজীর পুত্র মহররম গাজীসহ অজ্ঞাত আরও ৩জন ব্যক্তি ওই বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়িতে থাকা শিশু কন্যা লামিয়া খাতুন (১৪) ও লামিম হাসান(৭) কে কৌশলে কোমল পানীয়ের সাথে চেতনা নাশক মিশিয়ে খেতে দেয়। খাওয়ার সাথে তারা টলতে থাকলে প্রতারকরা ঘরের ভিতর ঢুকে তালা ভেঙে নগদ তেত্রিশ হাজার টাকাসহ একটি সোনার আংটি ও কিছু রুপার গহনা চুরি করে নিয়ে যায়।

 

কিছুক্ষণ পরে গৃহকর্তা বাড়িতে এসে তাদের দুই ভাই বোনকে অচেতন অবস্থায় পড়ে আছে। বিষয়টি পরীক্ষার জন্য তার মা হাসিনা বেগম পাশে থাকা ওই পানীয় খাওয়ার পর তিনিও অচেতন হয়ে পড়ে। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে ভাবে অচেতন অবস্থায় তিন জনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এঘটনায় ভুক্তভোগী পরিবারের গৃহকর্তা আলমগীর গাজী পাটকেলঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি জানতে চাইলে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান-চেতনা নাশক মিশিয়ে চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
‎


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com