• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫৪
সর্বশেষ :
বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে

আশাশুনিতে বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ৪২৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
আশাশুনিতে দিনব্যাপী কর্মশালা

🖼️ ফটো কার্ড তৈরি করুন

আশাশুনিতে বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। গ্লোবাল অ‍্যালায়েন্স ফর ইম্প্রুভড মিউট্রিশন (গেইন) এর আয়োজনে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় কর্মশালায় ৫ ইউনিয়নের বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনার সদস্যরা অংশগ্রহণ করেন। উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।

 

এ সময় বক্তারা বলেন, আমাদের শরীরের পুষ্টির চাহিদা রয়েছে। পুষ্টির কারনে মানবদেহে অনেক যটিল রোগ হচ্ছে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক মানুষের পুষ্টির চাহিদা নিশ্চিত করা। গেইন তার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা এবং ইউনিয়ন এমএসপি এর বহু খাত ভিত্তিক বার্ষিক পুষ্টি পরিকল্পনা বাস্তবায়ন করা।

 

এ সময় সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, শোভনালী ইউপি চেয়ারম্যান আবুবক্কার ছিদ্দিক, হাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু, বড়দল ইউপির প্যানেল চেয়ারম্যান আফজাল সানা, প্রাণি সম্পদ কর্মকর্তা তৌহিদুজ্জামান, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিল্লাল হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম, নাজমুল সাকিব শাওন, আসাদুল ইসলাম, তারিকুল ইসলাম, মারুফ হোসেন, এনজিও প্রতিনিধি, স্কুল শিক্ষক, ধর্মীয় নেতা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ ৫টি ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com