• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৪
সর্বশেষ :
বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

আশাশুনিতে সরকারি জায়গায় দখল করে দোকান ঘর নির্মাণে চলছে মহাউৎসব!

আশাশুনি প্রতিনিধি / ৪৯২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৯ জুলাই, ২০২৪
সরকারি জায়গায় দখল করে দোকান ঘর নির্মাণে চলছে মহাউৎসব!

আশাশুনির তেঁতুলিয়া ব্রিজের সামনে মেইন সড়কের পশ্চিম পাশে ও ফকরাবাদ মোটর গ্যারেজের সামনে চলছে সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের মহাউৎসব।
সারেজমিনে গিয়ে দেখা গেছে, মৃত পচু গাজীর ছেলে রাজ্জাক গাজী, মৃত সুবাহান গাইন ছেলে জাহিদ গাইন ও এলাকার যুবক ছেলেরা ক্লাব নির্মাণ করছে। স্থানীয়রা জানান, ব্লগ ভেঙ্গে খুটি দিয়ে দোকান ঘর নির্মাণ করছে এতে ব্রিজের অপূর্ণ ক্ষতি সাধিত হতে পারে।
ভবিষ্যতে সরকারি জায়গা বে দখলে যাবে এবং রাস্তার ক্ষয়ক্ষতি হতে পারে এমনটাই অভিযোগ এলাকাবাসীর। স্থানীয়রা আরো জানান, সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করছে তিনটা পক্ষ। তবে যে কোন মুহূর্তে তিনটা পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার ধারণা রয়েছে বলে তারা জানান।
রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার হাত থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় বলেন, ঘটনাস্থল পরিদর্শনের জন্য এসিল্যান্ডকে বলা হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com