• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৩২
সর্বশেষ :
ভারত থেকে ফেরার পথে ভোমরা সীমান্তে গ্রেপ্তার কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মানিক সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২ তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ টুঙ্গিপাড়ায় বিএনপির পদ ছাড়লেন বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’ শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক গোপালগঞ্জে একজনকে পি*টিয়ে হ*ত্যা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব না.গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শ্যামনগরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ তালায় বাল্যবিয়ের দায়ে বর ও কনের পিতাকে জেল-জরিমানা

ক্রুরা হুথিদের হামলায় কার্গো জাহাজ ছেড়ে পালালো

প্রতিনিধি: / ৫৫৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

আন্তর্জাতিক: এডেন উপসাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার পর একটি কার্গো জাহাজের ক্রুরা পালিয়েছে। রোববার রুবিমার নামের বেলিজের পতাকাবাহী ও ব্রিটেনে নিবন্ধিত জাহাজটি হামলার শিকার হয়। হামলার সময় জাহাজটি বাব আল-মান্দাব প্রণালির কাছাকাছি ছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারেয়া এক বিবৃতিতে বলেছেন, রুবিমারের ক্রুরা নিরাপদ রয়েছেন। কিন্তু জাহাজটি বড় ধরনের ক্ষতি হয়েছে এবং ডুবে যাওয়ার ঝুঁকিতে আছে। তিনি আরও বলেছেন, ইয়েমেনের হোদেইদাহ বন্দরের আকাশে একটি মার্কিন ড্রোনও তারা ভ‚পাতিত করা হয়েছে। মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে ১৮ ফেব্রæয়ারি রুবিমার জাহাজকে নিশানা করে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত অঞ্চল থেকে দুটি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সেন্টকম বলেছে, একটি ক্ষেপণাস্ত্র নৌযানে আঘাত করে, এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সহযোগিতার আহŸানে সাড়া দেয় জোটের একটি যুদ্ধজাহাজ ও আরেকটি বাণিজ্যিক জাহাজ। তারা রুবিমারের ক্রুদের সহযোগিতায় এগিয়ে যায়। জাহাজটির নিরাপত্তার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান এর আগে জানিয়েছিল, দুটি ক্ষেপণাস্ত্রের আঘাতের পর ক্রুদের সরিয়ে নেওয়া হয়েছে। আরেকটি বাণিজ্যিক জাহাজে করে তাদের জিবুতির দিকে নিয়ে যাওয়া হয়। ইরানপন্থি হুথিরা নভেম্বর থেকে লোহিত সাগর এবং বাব আল-মান্দাব প্রণালিতে বাণিজ্যিক ও সামরিক নৌযানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ফিলিস্তিনিদের সমর্থনে এসব হামলা চালাচ্ছে তারা। জবাবে মার্কিন ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনে হুথিদের স্থাপনায় একাধিক হামলা চালালেও তা বন্ধে ব্যর্থ হয়েছে। এখন পর্যন্ত হুথি হামলায় লোহিত সাগরে কোনো নৌযানের ডুবে যাওয়ার ঘটনা ঘটেনি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com