• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৫
সর্বশেষ :
দেবহাটায় জলবায়ু সচেতনতায় স্টেকহোল্ডারগনের সাথে কর্মশালা নারায়ণগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীর আপত্তিকর ছবি ফেসবুকে : বিভিন্ন মহলের ক্ষোভ খুবি উপকেন্দ্রে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আশাশুনির বড়দলে রবিউল বাশারের গণসংযোগ এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ভিভিআইপি মুভমেন্ট ঘোষণা মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা দেবহাটা মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা হয়রানি মূলক মামলায় বেগম জিয়াকে সাত বছর কারাগারে রাখা হয়েছে- এ্যাড. নিতাই রায় চৌধুরী স্ত্রী হ ত্যা মামলায় স্বামী রাসেল গ্রেপ্তার ডুমুরিয়ায় এক ঘন্টার দুধের হাট বিক্রয় হয় লক্ষ লক্ষ টাকা

গ্যাং লিডারের হুমকি হাইতির প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার

প্রতিনিধি: / ২৩৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ মার্চ, ২০২৪

বিদেশ : হাইতির প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়েছে দেশটির শীর্ষ গ্যাং লিডার। বারবিকিউ নামে পরিচিত ওই গ্যাং লিডারের নাম জিমি চেরিজিয়ার। গত শুক্রবার তিনি সতর্ক করে বলেছেন, দেশটির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরিকে ক্ষমতাচ্যুত করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। দেশটির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে সহিংসতার ঘটনা বেড়েছেই চলেছে। শহরটির বেশ কয়েকটি স্থানে বৃহস্পতিবার বন্দুকযুদ্ধের ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। রাজধানীতে সহিংসতা বাড়ার সঙ্গে সঙ্গে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে শিশুদের স্কুলে যাওয়া থেকে বিরত রাখতে বলেছে জিমি চেরিজিয়ার। শুক্রবার একটি সংবাদ সম্মেলনে এই গ্যাং নেতা বলেছিলেন, ‘যুদ্ধ যতদিন প্রয়োজন ততদিন চলবে। আমরা এরিয়েল হেনরির সঙ্গে লড়াই চালিয়ে যাব। ক্ষতি এড়াতে শিশুদের বাড়িতে রাখুন।’ হাইতির রাজধানীর কিছু এলাকায় ভারী বন্দুকযুদ্ধের কারণে যানবাহন চলাচলে বিঘœ দেখা দিয়েছে। রাস্তায় পোড়া বাস ও পুড়ে যাওয়া ব্যারিকেডগুলো পড়ে আছে। বাতাসে আগুনের ঘন কালো ধোঁয়ার কারণে সহিংসতার আশপাশের এলাকার বাসিন্দারা বাড়ি ছেড়ে পালিয়েছেন। রাজধানীর প্রধান কন্টেইনার বন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছে সশস্ত্র ব্যক্তিরা। জানা গেছে, শহরের আরও পুলিশ স্টেশনে হামলার হুমকি দিয়েছে গ্যাংগুলো। তবে তাৎক্ষণিকভাবে এসব প্রতিবেদন যাচাই করতে পারেনি রয়টার্স। চেরিজিয়ার হাইতির একজন সাবেক পুলিশ অফিসার ছিলেন। তার ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেছিল জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com