• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১
সর্বশেষ :
কেশবপুরে ট্রাকের ধাক্কায় হাবিবের গাড়ি দুমড়েমুচড়ে, প্রাণে বাঁচলেন দেবহাটা উপজেলা প্রশাসন কাপ ফুটবলের ফাইনালে থানা একাদশের জয় জাতিসত্তার স্বর ও বাঙালির আত্মপরিচয়ের কবি মুহম্মদ নূরুল হুদার শুভ জন্মদিবস না.গঞ্জ সদরে উন্নয়ন কাজ যথাসময়ে বাস্তবায়নে এলজিইডির ম্যানেজমেন্ট সভা অনুষ্ঠিত পাটকেলঘাটায় দিনের বেলায় সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান: ওটি-প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ তালা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ফেসবুকে অভিযোগ, রোগী দেখাতে এক ঘণ্টা অপেক্ষার দাবি শ্যামনগরে নকশীকাঁথার আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত দেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান

চিকিৎসকদের আন্তর্জাতিক বৈজ্ঞানিক গবেষণা সম্মেলন আগামী বৃহস্পতিবার

প্রতিনিধি: / ৪৬২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

চট্টগ্রাম ভারত, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের চিকিৎসা বিজ্ঞানী ও গবেষকদের অংশ গ্রহণে তৃতীয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক গবেষণা সম্মেলনে ১০৪টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। আগামী বৃহস্পতিবার দিনব্যাপী এ সম্মেলনে দেশ বিদেশের এগারশ’ চিকিৎসক অংশ নেবেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ভবিষ্যৎ প্রজন্মের গবেষণা। সম্মেলনের উদ্বোধন করবেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইসমাইল খান। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সম্মেলন কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ তৃতীয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক গবেষণা সম্মেলনের আয়োজন করছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য আবদুচ ছালাম। অতিথি থাকবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. আজিজুর রহমান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক বায়জিদ খুরশিদ রিয়াজ, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শাহেনা আকতার, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. হাফিজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. টিপু সুলতান, ডা. আমির হোসেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন রেজা, ডা. রুবি দত্ত, শাইখুজ জব্বার প্রমুখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com