• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৭
সর্বশেষ :
আশাশুনিতে নারীকে ধ*র্ষ*ণচেষ্টার অভিযোগে আমান উল্লাহ বিশ্বাস গ্রেফতার শ্যামনগরে ৪ দিন নিখোঁজের পর ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার ঝোপঝাড়ে ফেলে যাওয়া নবজাতক শিশুর দায়িত্ব নিতে ১২৩ পরিবারের আবেদন ‎এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত না.গঞ্জে তৃতীয়বারের মত শ্রেষ্ঠত্ব অর্জন করলেন ডিএসবির হুমায়ুন কবির তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন, হাসপাতালের অনিয়ম তদন্তের দাবি সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার ‎পাইকগাছায় কাজের অভাবে নিম্নআয়ের মানুষ বিভিন্ন জেলার ইটভাটায় পাড়ি জমাচ্ছে তালায় ঐতিহ্যবাহী হাডুডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার

ডুমুরিয়ার চুকনগরে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ৪৩৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২০ মে, ২০২৪
ডুমুরিয়ায় গণহত্যা দিবস পালিত

যথাযোগ্য মর্দাদায় চুকনগর গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান নানাবিধ কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে সোমবার সকাল ১০ টায় চুকনগর গণহত্যা ৭১ স্মৃতিরক্ষা পরিষদ, আমরা ৭১ এর উদ্যোগে চুকনগর ভদ্রা নদীতে ফুলের পাপড়ি ছিটানো হয়। এরপর বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন ডুমুরিয়া উপজেলা প্রশাসন এরপর  খুলনা মহানগর বঙ্গবন্ধু পরিষদ, ডুমুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আমরা৭১,আটলিয়া ইউনিয়ন পরিষদ, চুকনগর ডিগ্রি কলেজ, চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়। বধ্যভূমি চত্বরে আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

 

চুকনগর গণহত্যা ৭১ এর সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমীন।বক্তব্য রাখেন আমরা ৭১ এর সমন্বয়ক হিলাল ফয়েজী, সমিরন সরকার, রুবেল খান, শিল্পী ইমরুল চৌধুরী, ইদ্রিস আলী, ডুমুরিয়া উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক, মুক্তিযোদ্ধা আবুল কালাম মহিউদ্দীন, উপজেলা সমাজসেবা অফিসার সুব্রত কুমার বিশ্বাস, আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, চুকনগর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল ইসলাম ব্রাউন, সিনিয়র সাংবাদিক কবি ইব্রাহিম রেজা, শেখ সেলিম আক্তার স্বপন, প্রভাষক আমজাদ হোসেন।

বেলা ১১টায় সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. গাজী আবদুল হকের সার্বিক তত্ত্বাবধানে ডুমুরিয়া উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন শহীদদের স্মরণে বধ্যভূমিকে পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক বিএম হাবিবুর রহমান হবি, উপজেলা যুবদলের আহবায়ক প্রভাষক মঞ্জুর রশিদ, ডুমুরিয়া উপজেলা ছাত্রদলের
আহবায়ক ফয়সাল চৌধুরী, মাহবুবুর রহমান, আমিনুর রহমান, শাহাজাহান, আইয়ুব মাহমুদ, আবুল কালাম, জাহিদ হাসান, আব্দুল কাদের, আলেক সরদার, রিপন শেখ, হুমায়ুন কবির, আবু হাসান, লিটন, এজাজ আহমেদ, শাহরিয়ার রহমান নাঈম, অলিয়ার রহমান মনাসহ আরঅনেকে প্রমুখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com