• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:২৮
সর্বশেষ :
মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি তালায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিক্ষা সফর: সাংবাদিকদের জন্য প্রতিটি মুহূর্ত ছিল স্বরণীয় অভিজ্ঞতা তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা সাতক্ষীরা সদর হাসপাতালে রোগীকে ধ*র্ষণের অভিযোগে প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার না.গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন ভারত থেকে ফেরার পথে ভোমরা সীমান্তে গ্রেপ্তার কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মানিক

ডুমুরিয়ায় মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মতবিনিময় সভা

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ৪৮৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মতবিনিময়

🖼️ ফটো কার্ড তৈরি করুন

মঙ্গলবার ৩০জুলাই সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা অফির্সাস ক্লাবে “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগান কে সামনে রেখে `মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি  বিষয়ক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।  ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ আনুষ্ঠানিক ভাবে, চাষীদের সাথে মতবিনিময়ের মাধ্যমে যাত্রা শুরু হয়।

 

উক্ত সভায় বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা ফার্ম ম্যানেজার মো: রাকিব হোসেন, ডুমুরিয়া উপজেলার মেরিন ফিসারিজ কর্মকর্তা অশিত কুমার সরকার, ডুমুরিয়া উপজেলা মেরিন ফিশারিজ প্রকল্পের, টেকনিক্যাল অফিসার প্রণব কুমার দাশ,বিশিষ্ট সমাজ সেবক সাগর কুমার রায় বলেন দেশীয় প্রজাতীর বিভন্ন প্রকারের মাছের সুরক্ষা কিভাবে করতে হবে সে সম্পর্কে মতবিনিময় করা হয়।

 

সভায় সভাপতি‌ বলেন জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪’ এর উদ্বোধনের আগের দিন সড়ক র‍্যালির পূর্বে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর এবং মৎস্যখাত সংশ্লিষ্ট  মাছের পোনা অবমুক্তকরণের ক্ষেত্রে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়সমূহকে মাছের পোনা অবমুক্ত
করবেন  ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠান প্রাণবন্ত করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা এবং শোকাবহ আগস্টের ভাবগাম্ভীর্য বজায় রেখে সকল কর্মসূচি আয়োজনের বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

পরিশেষে সভাপতি তাঁর বক্তব্যে আরো বলেন যে, পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, দারিদ্র্য দূরীকরণ এবং দেশের জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে বর্তমান সরকারের তত্ত্বাবধানে মৎস্যখাত বিশাল ভূমিকা রাখছে। সে প্রেক্ষিতে, জাতীয় জীবনে মৎস্যখাতের অবদান এবং এ খাতের সংরক্ষণ ও সমৃদ্ধির বিষয়ে জনসচেতনতা সৃষ্টির নিমিত্ত সকলের অংশগ্রহণে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪’ উদযাপন করতে হবে। তিনি ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪’ সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com