• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৪৩
সর্বশেষ :
ঝোপঝাড়ে ফেলে যাওয়া নবজাতক শিশুর দায়িত্ব নিতে ১২৩ পরিবারের আবেদন ‎এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত না.গঞ্জে তৃতীয়বারের মত শ্রেষ্ঠত্ব অর্জন করলেন ডিএসবির হুমায়ুন কবির তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন, হাসপাতালের অনিয়ম তদন্তের দাবি সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার ‎পাইকগাছায় কাজের অভাবে নিম্নআয়ের মানুষ বিভিন্ন জেলার ইটভাটায় পাড়ি জমাচ্ছে তালায় ঐতিহ্যবাহী হাডুডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা উদ্বোধন

তাইওয়ানে ভুমিকম্পে নিহত বেড়ে ৯, আহত হাজারের বেশি

প্রতিনিধি: / ৪৩০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

বিদেশ : তাইওয়ানে গত বুধবারের শক্তিশালী ভুমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছে এক হাজারেরও বেশি মানুষ। গত দুই যুগের মধ্যে অন্যতম ভয়াবহ এই ভুমিকম্পে বহু বাড়ি বিধ্বস্ত হয়েছে। পাশাপাশি ভুকম্পনের পরপরই জারি করা হয়েছিল সুনামি সতর্কতা। খবর এএফপির। ভুমিকম্পের কারণে ভুমিধসের ঘটনায় আটকা পড়েছেন অনেকে। দ্বীপরাষ্ট্রটির উত্তর-দক্ষিণের সংযোগকারী টানেলেও আটকা পড়েছেন বহু লোক। কর্মকর্তা জানিয়েছেন, গত ২৫ বছরের মধ্যে এটাই ছিল সবচেয়ে শক্তিশালী ভুমিকম্পের ঘটনা। পাশাপাশি তারা সামনের দিনগুলোতে আরও ভুমিকম্পের ঘটনার বিষয়ে সতর্ক করে দিয়েছেন। তাইপের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের ভুকম্পন কেন্দ্রের পরিচালক উ চিয়েন ফু বলেন, ১৯৯৯ সালের সেপ্টেম্বরে ৭ দশমিক ৬ মাত্রার ভ‚মিকম্পের পর এটাই ছিল সবচেয়ে শক্তিশালী। সে সময় দ্বীপদেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে দুই হাজার ৪০০ লোক নিহত হয়। গত বুধবারের ৭ দশমিক ৪ মাত্রার ভুমিকম্পটি আঘাত হানে স্থানীয় সময় সকাল ৮টায়। যুক্তরাষ্ট্রের ভুতাত্তিক জরিপ অধিদপ্তর জানিয়েছে, ভুমিকম্পের কেন্দ্র ছিল তাইওয়ানের হাউলিয়েন শহর থেকে ১৮ কিলোমিটার দক্ষিণে ৩৪ দশমিক ৮০ কিলোমিটার গভীরতায়। ভুমিকম্পের পরপরই তাইওয়ান, জাপান ও ফিলিপাইনে জারি করা হয় সুনামি সতর্কতা। তবে কয়েক ঘণ্টা পর তা প্রত্যাহার করে নেওয়া হয়। তাইওয়ানের রাজধানী তাইপেতে মেট্রোরেল চলাচল এক ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। শহরের অধিবাসীদের প্রতি গ্যাস লিকের বিষয়ে অনুসন্ধান করতে অনুরোধ জানানো হয়। চীনের ফুজিয়ান প্রদেশেও অনুভুত এই ভুমিকম্প। তাছাড়া হংকংয়ের অধিবাসীরাও জানিয়েছে, তারা ভুমিকম্প অনূভব করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com