• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১৬
সর্বশেষ :
দেবহাটায় জলবায়ু সচেতনতায় স্টেকহোল্ডারগনের সাথে কর্মশালা নারায়ণগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীর আপত্তিকর ছবি ফেসবুকে : বিভিন্ন মহলের ক্ষোভ খুবি উপকেন্দ্রে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আশাশুনির বড়দলে রবিউল বাশারের গণসংযোগ এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ভিভিআইপি মুভমেন্ট ঘোষণা মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা দেবহাটা মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা হয়রানি মূলক মামলায় বেগম জিয়াকে সাত বছর কারাগারে রাখা হয়েছে- এ্যাড. নিতাই রায় চৌধুরী স্ত্রী হ ত্যা মামলায় স্বামী রাসেল গ্রেপ্তার ডুমুরিয়ায় এক ঘন্টার দুধের হাট বিক্রয় হয় লক্ষ লক্ষ টাকা

তাপসী পান্নু বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন

প্রতিনিধি: / ১৯৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪

বিনোদন: একে একে সবার বিয়ে হচ্ছে, তোমার বিয়ে কবে?—এই একটি প্রশ্ন শুনতে শুনতে অতিষ্ঠ তাপসী পান্নু। এই মুহূর্তে বলিউডে যেন বিয়ের মৌসুম, একের পর এক নায়িকা বিয়ে করছেন। স¤প্রতি রাকুলপ্রীত সিংহ বিয়ে করছেন। খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছেন কৃতি খরবন্দা। এর মাঝেই অন্যতম চর্চিত খবর তাপসী পান্নুর বিয়ে। দীর্ঘ দিনের প্রেমিক ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বোয়ের সঙ্গে মে মাসেই গাঁটছড়া বাঁধছেন অভিনেত্রী, তেমনটাই জানা গিয়েছিল। তবে তাপসী কিংবা তার প্রেমিক ম্যাথিউস নিজেরা অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। এ বার বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী। সাফ জবাব, ‘ক্রমাগত আমার ব্যক্তিগত জীবন নিয়ে খুঁচিয়ে কোনও লাভ নেই। যখন জানানোর হবে নিজেই জানাব।’ শোনা যাচ্ছিল, উদয়পুরে বসবে তাপসী-ম্যাথিয়াসের বিয়ের আসর। প্রায় ১০ বছরের সম্পর্ক তাপসীর সঙ্গে এই ডেনমার্কের ব্যাডমিন্টন খেলোয়াড়ের। এতগুলি বছর প্রেমের সম্পর্কে থেকেও কখনও সে ভাবে প্রেমিককে প্রকাশ্যে আনেননি তিনি। বেশ কিছু মাস আগে প্রেমের সম্পর্কে প্রথম বার সিলমোহর দেন তাপসী। যদিও প্রেমিকের কথা অস্বীকার করেছেন তেমনটাও নয়। কিন্তু নিজের জীবন নিয়ে বরাবরই খুব চুপচাপ তাপসী। এবং খুব বেশি চর্চা হোক সেটাও পছন্দ নয় অভিনেত্রীর। অভিনয়ের খবর ছড়া নিজের জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন তিনি। ব্যক্তিগত জীবনের ওঠা-পড়া নিয়েও কথা বলতে শোনা যায়নি তাপসীকে। ফলে অভিনেত্রীর বিয়ের খবর প্রকাশ্যে আসার পর অনেকেই মুখিয়ে ছিলেন তাপসী কী বলেন সেটা শোনার জন্য। এ বার তার বিয়ে নিয়ে যে কৌতূহল রয়েছে তা মেটালেন অভিনেত্রী। তাপসী জানান, ‘প্রথমত আমি অবৈধ কোনোকিছু করছি না। তাই জনে জনে জানানোর প্রয়োজন নেই। যখন মনে হবে সঠিক সময় এসেছে, নিজে থেকেই জানাবেন সবটা। কিন্তু অভিনেত্রী আদৌ বিয়ে করছেন কি না, তা নিয়ে একটা জল্পনা জিইয়ে রাখলেন তিনি।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com