• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৫
সর্বশেষ :
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি তালায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিক্ষা সফর: সাংবাদিকদের জন্য প্রতিটি মুহূর্ত ছিল স্বরণীয় অভিজ্ঞতা তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল

তালায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে প্রতি পূজা মন্ডপের অনুকুলে সরকারী সহায়তা প্রদান

তালা, সাতক্ষীরা প্রতিনিধি / ৪২৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
পূজা মন্ডপের অনুকুলে সরকারী সহায়তা প্রদান

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাতক্ষীরার তালায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে প্রতিটি পূজা মÐপের অনুকুলে সরকারী অনুদান বিতরণ ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় ১৯৬ টি পূজা মÐপের অনুকুলে ৫০০ চাল প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১১ টায় তালা শিল্পকলা একাডেমি হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পূজা উৎযাপন পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

তালা উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি মৃণাল কান্তি রায় এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র মজুমদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন।

বক্তব্য রাখেন, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম, পাটকেলঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি হাফিজুর রহমান, উপজেলা বিএনপি’র সারধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা উপজেলা জামায়াতে ইসলামী’র আমির মাওঃ শফিদুল্লাহ, আনছার ভিডিপি কর্মকর্তা শিরিনা খাতুন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু, মাগুরা ইউপি চেয়ারম্যান গনেষ দেবনাথ, খলিসখালী ইউপি চেয়ারম্যান সাবির হোসেন প্রমুখ।

এসময় তালা উপজেলার ১৯৬ টি পূজা মÐপের মন্দির কমিটির সভাপতি ও সম্পাদক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তরা বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের জলাবদ্ধতার কারণে পূজায় চলাফেরা করতে সমস্যা হতে পারে। তবে আইন-শৃঙ্খলা বাহিনী খুব কঠোর থাকবে। শারদীয় দূর্গোৎসব যাতে সকলে মিলে ভালো ভাবে করা যায় সে জন্য সকলকে সচেতন হতে হবে। সরকারী নির্দেশনা মোতাবেক সন্ধ্যা ৭ টার মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে। প্রতিটি ইউনিয়নে নির্বাচিত জনপ্রতিনিধিরা এ কাজে সহযোগীতা করবেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com